editor

প্রকাশিত: 12:57 PM, November 17, 2026

পরিবেশ আইন উপেক্ষা করে টিলা কাটার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

কেয়ারটেকার মিহিরের ‘প্রভাবশালী’পরিচয়ের দাবিতে এলাকায় চাঞ্চল্য

পরিবেশ আইন উপেক্ষা করে টিলা কাটার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম ও আসিস নামের দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, ওই দুই কর্মকর্তার প্রত্যক্ষ নির্দেশনায় মিহির নামের এক কেয়ারটেকারের মাধ্যমে টিলা কাটা এবং প্রাকৃতিক গাছপালা নিধনের কাজ চলছে।

পরিবেশ অধিদপ্তরের অনুমোদন বা ছাড়পত্র ছাড়াই এমন কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে কেয়ারটেকার মিহির নিজের ভাই চেয়ারম্যান ও ভাবি পরিবেশ অধিদপ্তরে কর্মরত থাকার পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনায় সচেতন মহল ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই প্রাকৃতিক টিলাটি কেটে সমতল করে সেখানে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিবেশের ভারসাম্য ও স্থানীয় জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টিলাটি কাটার ফলে আশপাশের পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। পাশাপাশি প্রাকৃতিক গাছপালা উজাড় করায় ওই এলাকার ভূমিধস ও পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হয়ে খোদ পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে আইন অমান্য করে টিলা কাটার এমন অভিযোগ ওঠায় এলাকায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

অভিযোগের বিষয়ে এবং পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন রয়েছে কি না, তা জানতে টিলা কাটার তদারকিতে থাকা কেয়ারটেকার মিহিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দম্ভোক্তি প্রকাশ করেন বলে স্থানীয়রা জানান। মিহির দাবি করেন, তাঁর ভাই একজন চেয়ারম্যান এবং তাঁর ভাবি পরিবেশ অধিদপ্তরে চাকরি করেন। তাঁদের প্রভাব ও সহযোগিতায় পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় কাগজপত্র ও ছাড়পত্র সংগ্রহ করে নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

কেয়ারটেকারের এমন বক্তব্যের পর জনমনে নানা প্রশ্নের উদ্রেক হয়েছে। সচেতন এলাকাবাসীর প্রশ্ন, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী অনুমোদন বা ছাড়পত্র পাওয়ার আগেই কীভাবে একটি প্রাকৃতিক টিলা ও গাছপালা কেটে ফেলা হচ্ছে? আর পরিবেশ অধিদপ্তরে আত্মীয় কর্মরত থাকলেই কি আইন অমান্য করে প্রকৃতি ধ্বংসের বৈধতা পাওয়া যায়? সরকারি চাকরিজীবী কিংবা প্রভাবশালী আত্মীয়ের পরিচয়ের দোহাই দিয়ে প্রচলিত পরিবেশ আইন এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

এলাকাবাসীর মতে, পরিবেশ কারও ব্যক্তিগত সম্পদ নয়; এটি রাষ্ট্র ও জনগণের। তাই উন্নয়নের নামে বা ব্যক্তিগত আবাসন তৈরির উদ্দেশ্যে প্রকৃতি ধ্বংসের যে অভিযোগ উঠেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এই প্রেক্ষাপটে প্রশাসনের কাছে চার দফা জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দাবিগুলো হলো—অবিলম্বে টিলা কাটা ও গাছ নিধনের অভিযোগের দ্রুত তদন্ত করা, সংশ্লিষ্টদের প্রয়োজনীয় অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র যাচাই করা, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এবং অবশিষ্ট টিলা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়া।

এখন সবার দৃষ্টি প্রশাসনের দিকে। আইন কি সবার জন্য সমানভাবে প্রয়োগ হবে, নাকি পদমর্যাদা ও প্রভাবশালী পরিচয়ের কাছে দেশের পরিবেশ আইন অসহায় হয়ে পড়বে—সেই উত্তরই খুঁজছেন ভুক্তভোগী এলাকাবাসী।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজির অভিনন্দন

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজির অভিনন্দন

নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম

১নং জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন

১নং জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের ২৬ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর)

অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা এবং সিনিয়র অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক পিএলসি কোর্ট

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের আয়োজনে এবং রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন

নবগঠিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম

পরিবেশ আইন উপেক্ষা করে টিলা কাটার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

পরিবেশ আইন উপেক্ষা করে টিলা কাটার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম

সিলেট সীমান্ত দিয়ে গোপনে দেশে ফিরছেন পলাতক আ.লীগ নেতারা

সিলেট সীমান্ত দিয়ে গোপনে দেশে ফিরছেন পলাতক আ.লীগ নেতারা

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।

ইনসাফভিত্তিক আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে মাঠে ড. নুরুল ইসলাম বাবুল

ইনসাফভিত্তিক আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে মাঠে ড. নুরুল ইসলাম বাবুল

আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ