editor

প্রকাশিত: 5:23 PM, November 17, 2026

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের আয়োজনে এবং রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ২টা ৩০ মিনিট পর্যন্ত সিলেট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণের ২নং বার হলের (আইনজীবী সমিতির ২নং হল) সামনে এই ক্যাম্প পরিচালিত হয়। দিনব্যাপী এই কর্মসূচিতে মোট ৭৩১ জনকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়।

‘সচেতন হই, একসাথে সুস্থ থাকি, ডায়াবেটিস প্রতিরোধে এগিয়ে আসি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ক্যাম্পে সেবাগ্রহীতাদের ফ্রি ব্লাড গ্লুকোজ পরীক্ষা, ডায়াবেটিসের ঝুঁকি মূল্যায়ন, খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম ও ওজন নিয়ন্ত্রণ বিষয়ক পরামর্শ এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য সুপারিশ করা হয়।

ক্লাব সভাপতি রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার রুহুল আলম খান (পিএইচএফ) এর-সভাপতিত্বে ও সেক্রেটারি রোটারিয়ান নিশি কান্ত দাস (আরএফএসএম)-এর পরিচালনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোবায়ের বখত জুবের।

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের পক্ষ থেকে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রোটারিয়ান পিপি হুমায়ূন ইসলাম কামাল (আরএফএসএম), রোটারিয়ান পিপি সিদ্দিকুর রহমান (পিএইচএফ), রোটারিয়ান পিপি বিকাশ কান্তি দাশ (পিএইচএফ), রোটারিয়ান পিপি অ্যাডভোকেট শহীদুল ইসলাম (পিএইচএফ), রোটারিয়ান পিপি নজরুল ইসলাম (পিএইচএফ) প্রমুখ।

ক্যাম্পে বক্তারা বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসমস্যা। সময়মতো পরীক্ষা, সচেতনতা ও নিয়মিত চিকিৎসার মাধ্যমে এ রোগের জটিলতা অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অনেক মানুষ সচেতনতার অভাবে ডায়াবেটিস পরীক্ষা করান না। ফলে পরবর্তী সময়ে নানা শারীরিক জটিলতার সম্মুখীন হন। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। তাঁরা আরও বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে কর্মব্যস্ত মানুষের জন্য এমন উদ্যোগ স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ সৃষ্টি করে। ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা এবং সিনিয়র অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক পিএলসি কোর্ট

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের আয়োজনে এবং রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন

নবগঠিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম

পরিবেশ আইন উপেক্ষা করে টিলা কাটার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

পরিবেশ আইন উপেক্ষা করে টিলা কাটার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম

সিলেট সীমান্ত দিয়ে গোপনে দেশে ফিরছেন পলাতক আ.লীগ নেতারা

সিলেট সীমান্ত দিয়ে গোপনে দেশে ফিরছেন পলাতক আ.লীগ নেতারা

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।

ইনসাফভিত্তিক আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে মাঠে ড. নুরুল ইসলাম বাবুল

ইনসাফভিত্তিক আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে মাঠে ড. নুরুল ইসলাম বাবুল

আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

রাতারগুলে পলাতক রনজিতের গোপন সভা নিয়ে চাঞ্চল্যের তথ্য

রাতারগুলে পলাতক রনজিতের গোপন সভা নিয়ে চাঞ্চল্যের তথ্য

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতা ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের সাম্প্রতিক এক গোপন সভাকে ঘিরে