admin

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০

পর্যটকদের দেখা নেই সাতছড়িতে

পর্যটকদের দেখা নেই সাতছড়িতে

5

হবিগঞ্জ প্রতিনিধি

4

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান দীর্ঘ আট মাস পর পুনরায় খুলে দেওয়া হলেও পর্যটক উপস্থিতি খুব কম। সাপ্তাহিক বন্ধের দিন শুক্র ও শনিবার কিছু মানুষকে দেখা যায়। এছাড়া অন্যান্য দিন দর্শনার্থীর সংখ্যা থাকে হাতেগোনা।
উদ্যানে অলস সময় কাটছে গাইড ও কর্মচারীদের। তারা মনে করেন, শীত নামার সঙ্গে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার কারণে বেশিরভাগ মানুষের মধ্যে বেড়ানোর আগ্রহ নেই। প্রতিবছর শীত মৌসুমে হবিগঞ্জের সাতছড়িতে বিপুলসংখ্যক পর্যটক সমাগম হয়ে থাকে। কিন্তু এবার বলা যায় পর্যটক শূন্য হয়ে পড়েছে উদ্যান। উদ্যানের টিকিট বিক্রয়কর্মী সুমা বর্মা জানান, কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাব শুরুর আগে এ বছরের শুরুতে প্রতিদিন গড়ে ১৫০-২০০ জন পর্যটক উপস্থিতি হয়েছিল। এখন গড়ে মাত্র ৩০-৪০ জন আসছেন।
এখন প্রতিদিন বিকালে কিছু পর্যটক দেখা যায়। প্রবেশপথে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশিকা থাকলেও বেশিরভাগই মাস্ক ব্যবহার করেন না। অনেকে মুখে মাস্ক রাখলেও যথাযথভাবে। কয়েকদিন আগে বেড়াতে আসা বিমল দাশ আগে প্রায়ই সাতছড়িতে আসতেন। কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও করোনা আতঙ্কে এখন আর নিয়মিত আসা হয় না তার। কয়েকজন বন্ধুবান্ধব মিলে ঘুরতে এসেছেন লন্ড্রি ব্যবসায়ী হরিদাশ। তিনি মনে করেন, দিনে দিনে করোনার আতঙ্ক কমছে। তার কথায়, ‘এখানকার পরিবেশ ভালো লাগছে। ইচ্ছেমতো ঘুরতে পারছি।’
আরেক ভ্রমণপ্রেমী রহিম মিয়া বললেন, ‘সাতছড়িতে শীত মৌসুমে ঘুরতে এলে বেশ ভালো লাগে। কিন্তু এবার কিছুটা আতঙ্ক নিয়েই ঘুরতে এসে দেখলাম সেই কোলাহল নেই। অনেকটা নীরব চারপাশ।’ সাতছড়ি রেঞ্জের রেঞ্জার মাহমুদ হাসান স্বীকার করেছেন, করোনাভাইরাসের পর সাতছড়ি খোলা হলেও পর্যটক সংখ্যা আশানুরূপ নয়। আইনশৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, ‘সাতছড়িতে এখন পর্যটকদের জন্য আইনশৃঙ্খলা বাহিনী মাঝে মধ্যে দায়িত্ব পালন করছে। এছাড়া আমাদের স্বেচ্ছাসেবকরা আছেন। কোনও ধরনের সমস্যা দেখলে পুলিশকে ফোন দেওয়া হলে তারা আসে। পর্যটকদের নিরাপত্তায় স্থায়ী পুলিশ ক্যাম্প বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’
টিকিট বিক্রির সুপারভাইজার মো. আতাউর রহমান জানান, সাতছড়িতে পর্যটকদের জন্য নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তার আশা, এগুলো বাস্তবায়ন হলে সবাই উপকৃত হবে।
করোনাভাইরাস মহামারির কারণে গত মার্চ থেকে বন্ধ ছিল সাতছড়ি জাতীয় উদ্যান। গত ১ নভেম্বর থেকে পর্যটন কেন্দ্রটি আবারও খুলে দেওয়া হয়।

8

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ সংবাদ

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

3 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

1 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের  দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

5 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

5 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

4 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

2 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

1 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

1 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে

1
4