editor
প্রকাশিত: 2:56 PM, November 30, 2020
অনলাইন ডেস্ক::
পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে আহত হয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। পা পিছলে পড়ে গিয়ে তিনি গোড়ালিতে চোট পেয়েছেন।
বাইডেনের ব্যক্তিগত চিকিৎসক কেভিন ও’কনোর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএন ও এনবিসি নিউইয়র্কের।
কেভিন ওকনোর বলেন, বাইডেন তার পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পিছলে পড়ে আঘাত পেয়েছেন। এতে করে তার পায়ে চুলের মতো ফ্র্যাকচার হয়েছে।
সিটি স্ক্যানের পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানান তিনি।
চিকিৎসক কেভিন ও’কনোর বলেছেন, আগামী কয়েক সপ্তাহের জন্য তাকে (বাইডেন) একটি ওয়াকিং বুট পরে থাকতে হবে।
এদিকে, বাইডেনের উদ্দেশে ডোনাল্ড ট্রাম্প এক টুইটবার্তায় বলেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। ’
গত ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বাইডেন। কিন্তু এখন পর্যন্ত পরাজয় স্বীকার করেননি ট্রাম্প। ভোট কারচুপির বিভিন্ন অভিযোগ তুলে তিনি নিজেকে বিজয়ী বলছেন বারবার। তিনি আদালতেও লড়াই করার ঘোষণা দিয়েছেন। তারপরও আগামী ২০ জানুয়ারি তাকে হোয়াইট হাউস ছাড়তে হবে।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট