editor
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০
ফরিদপুরের নগরকান্দায় ছোট ভাইকে পানি থেকে বাঁচাতে গিয়ে দুই ভাইয়েরই মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা দুইটার দিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের চরযশোরদী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুজন হলো দ্বীন ইসলাম (৭) ও আরাফাত ইসলাম (৫)। তারা ওই গ্রামের কৃষক আশরাফ ব্যাপারীর ছেলে।
এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বেলা দুইটার দিকে দুই ভাই বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে ছোট ভাই আরাফাত পুকুরের গভীর অংশে গিয়ে ডুবতে থাকে। তাকে উদ্ধার করতে গিয়ে বড় ভাই দ্বীন ইসলামও ডুবে যায়। পরে এলাকাবাসী দুই ভাইকে পুকুর থেকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে দুজনেই মারা গেছে। কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
চরযশোরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আরিফুর রহমান বলেন, ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাই পানিতে ডুবে মারা যান। কৃষক আশরাফ ব্যাপারীর আর কোনো সন্তান নেই।
5 পেশাজীবী সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল এস ইউকের সিলেটের
8 জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নে ভ্রমণ ও সমাজসেবামূলক সংগঠন পিসফুল টুরিস্ট ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার
2 মহান মে দিবস উপলক্ষে শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর জিন্দাবাজার এবং ৩৬ নং ওয়ার্ডের বালুচরে পৃথক আলোচনা
1 মহান মে দিবস উপলক্ষে সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। 1 শুক্রবার (০১ মে)
2 সিলেটের সড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন নিয়ে সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে নগরভবনে আয়োজিত সুধি সমাবেশে সিলেট-ঢাকা
1 সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু করে ১২শ শয্যায় উন্নীত আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 4 তিনি বলেছেন, সিলেটের ২৫০
5 ট্রেন যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
1 জাগরনী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেটের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে মে দিবস পালিত হয়। শুক্রবার (১ মে) সকাল ৯টায়