admin
প্রকাশিত: 7:14 PM, January 11, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহাগর পুলিশ (এসএমপি)-এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল১১টায় পুলিশ লাইন্সে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় সম্মানিত এসএমপি কমিশনার মো. নিশারুল আরিফ পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রতি বেশ কিছু নির্দেশনা দেন
সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রতিটি পুলিশ সদস্যকে সঠিকভাবে দায়িত্ব পালনের সাথে সাথে নিজের স্বাস্থের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান। ভালো কাজের জন্য যেমন পুরস্কার প্রদান করা হয়, তেমনি কোনো পুলিশ সদস্য খারাপ কাজ করলে তাকে অবশ্যই শাস্তি দেয়া হয়।
তিনি বলেন, বিগত একমাসে এসএমপি ব্লাড ব্যাংক হতে ৫১ জন পুলিশ সদস্য স্বেচ্ছায় রক্তদান করেছেন। তাদের প্রত্যেককে পুরস্কারের ব্যবস্থা করা হবে। এছাড়াও তিনি সকল পুলিশ সদস্যদের জনগণের পুলিশ হয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন।
নিশারুল আরিফ বলেন, পুলিশের যে কোন প্রকার দুর্নীতি ও মাদক সম্পৃক্ততায় জিরো টলারেন্সে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে বলে। পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন, ড্রেসকোড মেনে চলা, শৃঙ্খলা বজায় রেখে আয়নাল ডিউটি করা, সেখানকার অনৈতিক অপ্রীতিকর কর্মকাণ্ড থেকে বিরত থেকে চাকুরী করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন
এ কল্যাণ সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সকল স্তরের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
অপরদিকে, দুপুর সাড়ে ১২টায় সিলেট শাহজালাল উপশহরস্ত এসএমপি’র সদরদপ্তর-এর সভাকক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)ব তোফায়েল আহমদ, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মো. জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার এবং র্যাব ৯ এর প্রতিনিধি, পি.বি.আই সিলেটের প্রতিনিধি, হাইওয়ে পুলিশের প্রতিনিধি, ট্যুারিস্ট পুলিশের প্রতিনিধি, রেলওয়ে থানা পুলিশের প্রতিনিধি সহ সকল অতি. উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
এ সভায় সকল থানার অফিসার ইনচার্জগণ তাদের থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন।
তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির জন্য এসএমপি’র সকল থানার অফিসার ইনচার্জদের নির্দেশ প্রদান করেন পুলিশ কমিশনার। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখা উপর গুরুত্ব আরোপ করেন এবং যানজট নিরসনে ট্রাফিক পুলিশ সদস্যদের সর্বদা তৎপর থাকার জন্য নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও পুলিশের সেবা সমূহ জনগণের দৌড়গোড়ায় পৌছে দেওয়ার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন এবং মানবিক কাজে সকলকে সহযোগীতা করার জন্য নির্দেশ প্রদান করেন নিশারুল আরিফ।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ