editor

প্রকাশিত: 8:25 PM, January 8, 2026

পুলিশ কমিশনারের সাথে জুলাইযোদ্ধা সংসদ সিলেট জেলা’র আহবায়ক কমিটির সাক্ষাৎ

পুলিশ কমিশনারের সাথে জুলাইযোদ্ধা সংসদ সিলেট জেলা’র আহবায়ক কমিটির সাক্ষাৎ

2

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জুলাইযোদ্ধা সংসদ সিলেট জেলা’র আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

8

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর আড়াই টায় পুলিশ কমিশনার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ।

5

এসময় উপস্থিত ছিলেন জুলাইযোদ্ধা সংসদ সিলেট জেলা শাখার আহবায়ক লিটন আহমদ, সদস্য সচিব নোমান আহমদ, আহবায়ক কমিটির সদস্য এডভোকেট ফয়েজ আহমদ, ইঞ্জিনিয়ার ফরিদ, শিক্ষক রাজু আহমদ, ইকবাল হোসেন, সাহেল আহমদ, কামাল আহমদ, লায়েক আহমদ, জাকওয়ান আহমদ, আব্দুল জলিল, ইমন আহমদ, মাহবুব হোসেন, সালমান বিন সুহাইব, জাফর আহমদ, উসমান সুলতান, শামীম আহমদ।

সাক্ষাৎকালে জুলাইযোদ্ধা সংসদ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ সংগঠনের নেতাকর্মীদের সার্বিক নিরাপত্তার বিষয়ে পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন, জুলাইযোদ্ধা সংসদ দেশের গণতন্ত্র, অধিকার ও সামাজিক ন্যায়বিচারের পক্ষে কাজ করে যাচ্ছে। সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সময় সামাজিক, মানবিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করায় তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নেতৃবৃন্দ আরও বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপটে সংগঠনের নেতাকর্মীদের নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।

5

এসময় পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম জুলাইযোদ্ধা সংসদ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

6

পুলিশ কমিশনার বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনগুলোর গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাইযোদ্ধা সংসদের যেকোনো বৈধ ও ইতিবাচক কর্মকাণ্ডে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে এবং সংগঠনের নেতাকর্মীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে।

শেষে পুলিশ কমিশনার ও জুলাইযোদ্ধা সংসদ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে আগামীতেও একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

7 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

4 স্টাফ রিপোর্টার: 1 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

2 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দল নেতা সুলেমানকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ, ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ

শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দল নেতা সুলেমানকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ, ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ

3 সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুলেমান খাঁ নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে তার

তারেক রহমানের বাজেট দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির বাজেট: রেজাউল হাসান কয়েস লোদী

তারেক রহমানের বাজেট দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির বাজেট: রেজাউল হাসান কয়েস লোদী

7 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, দেশের প্রান্তিক ও

টিলার মাটি কাটার প্রতিবাদ করায় কলোনিতে ভাড়াটিয়া বসিয়ে সাজানো নাটক, ব্ল্যাকমেইলের অভিযোগ

টিলার মাটি কাটার প্রতিবাদ করায় কলোনিতে ভাড়াটিয়া বসিয়ে সাজানো নাটক, ব্ল্যাকমেইলের অভিযোগ

7 সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানাধীন জাহাঙ্গীরনগরে অবৈধ টিলার মাটি কাটার প্রতিবাদ করায় এক ব্যক্তির ওপর প্রতিশোধ নিতে অভিনব

শাল্লায় কৃষি কার্ডের চাল বিতরণে হরিলুট : ১৫ কেজির বদলে মিলছে ১২ কেজি নেপথ্যে চেয়ারম্যান নান্টু ও জুয়েল

শাল্লায় কৃষি কার্ডের চাল বিতরণে হরিলুট : ১৫ কেজির বদলে মিলছে ১২ কেজি নেপথ্যে চেয়ারম্যান নান্টু ও জুয়েল

2 শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৩ নং বাহাড়া ইউনিয়ন পরিষদে কৃষি কার্ডের সরকারি চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির

ভয়ে চুপ জৈন্তাপুর

ভয়ে চুপ জৈন্তাপুর

3 ইয়াবা ও গাজা সেবনের ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে সিলেটের জৈন্তাপুরে তৈরি হয়েছে চাপা উদ্বেগের পরিবেশ। স্থানীয়দের একাংশের দাবি, বিষয়টি

1
8