editor
প্রকাশিত: 8:28 AM, October 1, 2020
প্যানেলের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন বঞ্চিতরা। গতকাল বুধবার সারাদেশের ন্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ‘প্যানেলে চাই, নয় চার বছর ফেরত চাই’ এই স্লোগানে বিপুল সংখ্যক নিয়োগ বঞ্চিতরা এক মানববন্ধন কর্মসূচী পালন করেন।
এসময় সভাপতিত্ব করেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪ স্থগিত (২০১৮) প্যানেল প্রত্যাশী এর সিলেট জেলা শাখার আহবায়ক ফরিদা বেগম। সংগঠনের সাধারণ সম্পাদক দিপন বিশ্বাসের পরিচালনায় এসময় বক্তারা বলেন, ২০১৪ সালে সরকার সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিলে হাই কোর্টে একটি রিটের কারণে ৪ বছর সেই পরিক্ষা স্থগিত রাখা হয়। ২০১৮ সালে এই পরিক্ষা নেন সংশ্লিষ্টরা। শূণ্য পদে নিয়োগের কথা সে সময়ে বললেও মাত্র ৯ হাজার ৯৬৭ জনকে নিয়োগ দেয়া হয়। অপরদিকে ২০১৮ সালে (২০১৯ সালে অনুষ্টিত) বিতর্কিত পরিক্ষায় ১২ হাজার শিক্ষক নিয়োগের স্থলে নিয়োগ দেয়া হয় ১৮ হাজারের বেশি শিক্ষক। এ ক্ষেত্রে আমাদের সঙ্গে বৈষম্য করা হয়।
বক্তারা, বর্তমানে করোনা ভাইরাসের এই সময়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি না দিয়ে প্যানেলের মাধ্যমে ২০১৪ স্থগিত (অনুষ্টিত ২০১৮) মৌখিক পরিক্ষায় বাদ পড়াদের নিয়োগ দিতে মানবতার নেত্রী বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান। এসময় আন্দোলনকারীরা আরো বলেন, আইনী জটিলতার কারণে ৪ বছর সেই সময়ে পরিক্ষা হয়নি। যার কারণে আমাদের অনেকের সরকারি চাকরির বয়স সীমা পার হয়ে গেছে। যার ফলে শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ ব্যর্থ হয়েছে। এমতাবস্থায় প্যানেলের মাধ্যমে আমাদের নিয়োগ দিয়ে জীবনের এই স্বপ্নটি পূরণ করতে সরকারের প্রতি আকুল আবেদন জানাচ্ছি।
মানবন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কবির আহমদ, এমরান আহমদ, কামরুল ইসলাম, শামিমা আক্তার চৌধুরী, খাদিজা আক্তার, জোনাকি বিশ্বাস, সুমাইয়া আক্তার, জান্নাতুল ফেরদাউস, তপন কুমার, উষা বিশ্বাস প্রমুখ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীহট্ট পুরোহিতমণ্ডলী কর্তৃক প্রকাশিত শারদীয় ‘বেদবার্তা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ) বিকাল ৩টায়
মেধা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি দিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর)
সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার দরগাহ ওয়াক্ফ এস্টেটের (ইসি নং-১৩৬৫১) ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দানবাক্সের অর্থ ও ওয়াক্ফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের
সিলেট মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের গুঞ্জন এখন পুরো নগরজুড়ে টক অব দ্য টাউন। গুঞ্জন ও জোর আলোচনা চলছেÑমহানগর
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্র মূল্যায়ন প্রতিবেদনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের