editor

প্রকাশিত: 11:35 AM, October 14, 2026

৩২৬ পৃষ্ঠার নথি জমা, শাহপরান মাজারের অভিযোগ তদন্তের দাবি

বিশেষ অডিট ও নিরপেক্ষ তদন্ত চাইলেন স্থানীয়রা, মোতাওয়াল্লী যুক্তরাষ্ট্রে

৩২৬ পৃষ্ঠার নথি জমা, শাহপরান মাজারের অভিযোগ তদন্তের দাবি

সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার দরগাহ ওয়াক্ফ এস্টেটের (ইসি নং-১৩৬৫১) ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দানবাক্সের অর্থ ও ওয়াক্ফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং বিশেষ অডিটের দাবি উঠেছে। বর্তমান মোতাওয়াল্লী সৈয়দ মামুনুর রশিদের দায়িত্ব পালনের আইনগত ভিত্তি যাচাই, পুরোনো সরকারি তদন্ত প্রতিবেদন পর্যালোচনা এবং নতুন পরিচালনা কমিটি গঠনের দাবিতে বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ে আবেদন করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগকারীরা শুনানিতে তাঁদের দাবির সপক্ষে ৩২৬ পৃষ্ঠার নথিপত্র জমা দিয়েছেন।

আবেদনে জানা যায়, ২০২৪ সালের ১৭ অক্টোবর সিলেট জেলা প্রশাসনের কার্যালয় থেকে মাজার ব্যবস্থাপনা ও মোতাওয়াল্লী নিয়োগসংক্রান্ত প্রায় ৭৪ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনসহ চিঠি ওয়াক্ফ প্রশাসনে পাঠানো হয়। পাশাপাশি বিভাগীয় কমিশনারের কার্যালয় ও ওয়াক্ফ পরিদর্শকের কার্যালয়ের বিভিন্ন স্মারক পর্যালোচনার অনুরোধ জানানো হয়েছে। ২৪ ডিসেম্বর ২০১৩ সালের ওয়াক্ফ প্রশাসনের ১৬৫(৩) নম্বর স্মারক এবং হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-৬৪৮৬/২০১৪-এর মূল রেকর্ড ও অন্তর্বর্তীকালীন আদেশ যাচাইয়েরও দাবি জানান আবেদনকারীরা।

বর্তমান মোতাওয়াল্লীর একটি পদত্যাগপত্রের ফটোকপি তাঁদের কাছে থাকলেও মূল কপি না থাকায়, হাইকোর্ট ও ওয়াক্ফ প্রশাসনের সংরক্ষিত রেকর্ড থেকে এর সত্যতা ও আইনগত ভিত্তি যাচাইয়ের অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, ২০২৬ সালের ৯ সেপ্টেম্বর ইসলামিক ফাউন্ডেশন সিলেট কার্যালয় থেকে জারি করা নোটিশের ভিত্তিতে ৩০ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য ছিল। পরবর্তীতে ২৭ সেপ্টেম্বর ওয়াক্ফ প্রশাসন অভিযোগ ও নতুন আবেদন একত্রে বিবেচনা করে সরেজমিন তদন্তের মাধ্যমে পূর্ণাঙ্গ সমন্বিত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেয়।

আবেদনকারীরা মাজারের ২০২৪-২০২৫ অর্থবছরে প্রদর্শিত ৫৪ লাখ টাকার আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের দাবি, দানবাক্সের হিসাব, ব্যাংক স্টেটমেন্ট, ক্যাশবুক, লেজার, দোকানভাড়া ও ইজারা রেজিস্টার এবং আগের অডিট রিপোর্ট যাচাই করে প্রয়োজনে ফরেনসিক অডিট পরিচালনা করা হোক। এতে কোনো আর্থিক অনিয়ম বা ক্ষতি পাওয়া গেলে তা পুনরুদ্ধারের সুপারিশ করার জোর দাবি জানান তাঁরা।

দানবাক্স খোলা, অর্থ গণনা ও ব্যাংকে জমা দেওয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসন বা ওয়াক্ফ প্রশাসনের সরকারি প্রতিনিধি এবং কমিটির সদস্যদের উপস্থিতি বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া মাজারের জমি ও স্থাপনার হালনাগাদ সরকারি সম্পত্তি রেজিস্টার তৈরি এবং তদন্ত চলাকালে সকল নথি সুরক্ষায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। স্থানীয়দের দাবি, মাজারের ব্যবস্থাপনায় সরকারি তদারকি ও স্থানীয়দের অংশগ্রহণে একটি স্বচ্ছ পরিচালনা কমিটি গঠন করতে হবে।

হযরত শাহপরান (রহ.) মাজার সিলেটের প্রধান ধর্মীয় ও ঐতিহাসিক প্রতিষ্ঠান হওয়ায় এর আর্থিক স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা এখন সময়ের দাবি। অভিযোগের বিষয়ে জানতে মোতাওয়াল্লী সৈয়দ মামুনুর রশিদের ব্যক্তিগত নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

৩২৬ পৃষ্ঠার নথি জমা, শাহপরান মাজারের অভিযোগ তদন্তের দাবি

৩২৬ পৃষ্ঠার নথি জমা, শাহপরান মাজারের অভিযোগ তদন্তের দাবি

সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার দরগাহ ওয়াক্ফ এস্টেটের (ইসি নং-১৩৬৫১) ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দানবাক্সের অর্থ ও ওয়াক্ফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের

শীঘ্রই আসছে মহানগর বিএনপির নতুন কমিটি

শীঘ্রই আসছে মহানগর বিএনপির নতুন কমিটি

সিলেট মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের গুঞ্জন এখন পুরো নগরজুড়ে টক অব দ্য টাউন। গুঞ্জন ও জোর আলোচনা চলছেÑমহানগর

ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম

ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্র মূল্যায়ন প্রতিবেদনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর

শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব: জেলা প্রশাসক

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব: জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের

ফুটেজ সংগ্রহে ইউএনওর সিএ’র বাধার মুখে গণমাধ্যমকর্মী

ফুটেজ সংগ্রহে ইউএনওর সিএ’র বাধার মুখে গণমাধ্যমকর্মী

সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল

সিসিকের ‘মাস্টাররোল’ কর্মচারীদের মানবেতর জীবন ও মিরাজের সংগ্রামের গল্প

সিসিকের ‘মাস্টাররোল’ কর্মচারীদের মানবেতর জীবন ও মিরাজের সংগ্রামের গল্প

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি