editor

প্রকাশিত: 11:33 AM, October 14, 2026

শীঘ্রই আসছে মহানগর বিএনপির নতুন কমিটি

নগরজুড়ে আলোচনায় পংকি-সাদেক

শীঘ্রই আসছে মহানগর বিএনপির নতুন কমিটি

সিলেট মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের গুঞ্জন এখন পুরো নগরজুড়ে টক অব দ্য টাউন। গুঞ্জন ও জোর আলোচনা চলছেÑমহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকিকে আহ্বায়ক এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আজমল বক্ত চৌধুরী সাদেককে সদস্য সচিব করে শীঘ্রই কেন্দ্র থেকে এই নতুন কমিটি ঘোষণা করা হতে পারে। রাজপথের পরীক্ষিত ও ত্যাগী দুই নেতাকে শীর্ষ নেতৃত্বের দায়িত্বে দেখার অপেক্ষায় দলের তৃণমূল নেতাকর্মী ও সমর্থকেরা।

সিলেট বিএনপির রাজনীতিতে আব্দুল কাইয়ুম জালালী পংকী এক পরিচিত ও বিশ্বস্ত নাম। বিএনপির প্রতিষ্ঠালগ্ন (তৎকালীন জাগদল) থেকেই তিনি দলীয় রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত। মদন মোহন কলেজে অধ্যয়নকালে তিনি তৎকালীন শহর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে যুবদলের (তৎকালীন যুব কমপ্লেক্স) সভাপতির দায়িত্বও সফলতার সাথে সামলেছেন।

রাজনীতির পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবেও তিনি দীর্ঘ মেয়াদে সুপরিচিত। ১৯৮৮ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা ২০ বছর তিনি বিপুল ভোটে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে আসছেন। ১৯৮৮ সালে সিলেট পৌরসভার কমিশনার, ১৯৮৯ সালে পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং ২০০২ সালে সিলেট সিটি করপোরেশন (সিসিক) গঠনের পর কাউন্সিলর ও প্যানেল মেয়রের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলীর অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত পংকী। ইলিয়াস আলী জেলা বিএনপির সভাপতি থাকাকালীন পংকীর ভাতালিয়াস্থ কার্যালয়কে সিলেট বিএনপির অস্থায়ী কার্যালয় হিসেবে ঘোষণা করেছিলেন। তদবধি সেই কার্যালয়টি নগর বিএনপি, যুবদল ও ছাত্রদলের রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডের মূল প্রাণকেন্দ্রে পরিণত হয়। ফলস্বরূপ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে বহুবার প্রশাসনিক হয়রানির মুখোমুখি হতে হয়েছে।

দলের কঠিন ও দুসময়ে তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে নেতৃত্ব দেওয়ার অনন্য নজির রয়েছে পংকীর। তিনি ২০১১ সালে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, ২০১৬ সালে সিনিয়র সহ-সভাপতি, ২০২০ সালে ভারপ্রাপ্ত সভাপতি এবং ২০২১ থেকে ২০২৩ মেয়াদে সফলভাবে মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে পংকীকে অশেষ ত্যাগ ও নির্যাতনের শিকার হতে হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে ২৭টি রাজনৈতিক মামলা ঝুলছে। ২০১৮ সালে তাকে বাসায় না পেয়ে তার বড় ছেলেকে কোনো মামলা ছাড়াই গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে ২০২৩ সালের ২৯ অক্টোবর হরতালের দিন পরোয়ানা ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয় এবং ২০২৪ সালের নির্বাচনের পর প্রায় ৩ মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।

তৃণমূল নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের এই পরীক্ষিত নেতার হাতে পুনরায় মহানগরের ব্যাটন উঠলে অতীতের মতো আবারো একটি শক্তিশালী ও সফল কাউন্সিল উপহার পাবে সিলেট মহানগর বিএনপি।

অন্যদিকে, সদস্য সচিব পদে জোর আলোচনায় থাকা আজমল বক্ত চৌধুরী সাদেক জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের এক দীর্ঘদিনের ত্যাগী, পরীক্ষিত ও সুদক্ষ সংগঠক। রাজনীতি ও সংগঠনের প্রতিটি ধাপে তার সক্রিয়তা, বিচক্ষণ মেধা, শক্তিশালী নেতৃত্বগুণ ও নিরলস পরিশ্রম তাকে এক বলিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত করেছে।

ছাত্রজীবন থেকেই বিরোধী দলের প্রতিটি রাজনৈতিক কর্মসূচি, রাজপথের উত্তাল আন্দোলন-সংগ্রাম এবং সভা-সমাবেশ সফলভাবে সমন্বয় ও আয়োজনে আজমল বক্ত চৌধুরী সাদেক অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য এবং সিলেট জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য হিসেবে তিনি ছাত্রদলের তৃণমূলকে সুসংগঠিত করতে অনন্য ভূমিকা রাখেন।

মহানগর বিএনপির রাজনীতিতে তিনি দীর্ঘ সময় ধরে যুগ্ম সম্পাদকের দায়িত্ব দক্ষতার সাথে পালন করেন। পরবর্তীতে ২০১৮ সালে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক দেশের বাহিরে গেলে কিছু দিনের জন্য দলকে সুসংগঠিত ও গতিশীল রাখতে তাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়।

দীর্ঘদিন রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে তাকেও বারবার রাজনৈতিক মামলা ও আইনি হয়রানির শিকার হতে হয়েছে। রাজপথের লড়াইয়ের পাশাপাশি জেলা ও মহানগর বিএনপির তরুণ নেতাকর্মী এবং ছাত্রদলের কর্মীদের সুসংগঠিত রাখা ও সংগঠনে শৃঙ্খলা বজায় রাখতে অভিভাবক হিসেবে তার নিবেদিত ভূমিকা সর্বজনবিদিত।

নগর বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মতে, আব্দুল কাইয়ুম জালালী পংকী ও আজমল বক্ত চৌধুরী সাদেকের সমন্বয়ে গঠিত সম্ভাব্য নতুন নেতৃত্ব সিলেট মহানগর বিএনপিকে সাংগঠনিকভাবে আরও বেশি শক্তিশালী, সুসংগঠিত ও বেগবান করবে। কেন্দ্রের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় প্রহর গুনছেন সিলেট বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

ব্যবসার প্রসারে আরএফএল সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে: পিপি অ্যাডভোকেট মোমিন

ব্যবসার প্রসারে আরএফএল সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে: পিপি অ্যাডভোকেট মোমিন

সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায়

প্রতিদানের আশা না করে মানুষের পাশে দাঁড়ানোর প্রস্তুতিই  সবচেয়ে বড় পাওয়া: ব্যারিষ্টার এম. এ. সালাম

প্রতিদানের আশা না করে মানুষের পাশে দাঁড়ানোর প্রস্তুতিই সবচেয়ে বড় পাওয়া: ব্যারিষ্টার এম. এ. সালাম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম. এ. সালাম বলেছেন, আপনারা যারা রেড ক্রিসেন্টের পতাকাতলে এসেছেন, আপনারা কখনো মনে করবেন

গ্রীনহিল স্টেট কলেজে  একাদশের নবীনবরণ সম্পন্ন

গ্রীনহিল স্টেট কলেজে একাদশের নবীনবরণ সম্পন্ন

সিলেট নগরীর শিবগঞ্জ ফরহাদ খাঁ পুলস্থ গ্রীনহিল স্টেট কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উপহার বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উপহার বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার

পূজার ছুটিকে এসএসসি পরীক্ষার প্রস্তুতির সময় হিসেবে কাজে লাগানোর আহ্বান অধ্যক্ষের

পূজার ছুটিকে এসএসসি পরীক্ষার প্রস্তুতির সময় হিসেবে কাজে লাগানোর আহ্বান অধ্যক্ষের

দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে স্কলার্সহোম মেজরটিলা কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে মতবিনিময়

পূর্ব লন্ডনে যুক্তরাজ্য জিয়া মঞ্চের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পূর্ব লন্ডনে যুক্তরাজ্য জিয়া মঞ্চের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য শাখা জিয়া মঞ্চের উদ্যোগে নবগঠিত (আংশিক) কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পূর্ব লন্ডনের স্থানীয় একটি

যুক্তরাষ্ট্রে বসে গোলাপগঞ্জকে অস্থিতিশীল করার পাঁয়তারা আওয়ামী লীগ নেতা জাবেদের

যুক্তরাষ্ট্রে বসে গোলাপগঞ্জকে অস্থিতিশীল করার পাঁয়তারা আওয়ামী লীগ নেতা জাবেদের

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিলেটের গোলাপগঞ্জে শহীদ হন ৭ জন। সিলেটের মধ্যে সবচেয়ে উত্তাল ছিল এই উপজেলা। বিপ্লবোত্তর বাংলাদেশ থেকে আওয়ামী

সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব পদ নিয়ে জোর লবিং

সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব পদ নিয়ে জোর লবিং

সিলেট জেলা বিএনপি’র নতুন কমিটির দায়িত্ব পেতে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ ও তদবিরে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয় শীর্ষ ও পদপ্রত্যাশী নেতারা।