editor
প্রকাশিত: 7:57 PM, January 12, 2024
সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবিন রুবার ব্যক্তিগত পক্ষ থেকে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন পরিচালিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উপহার হিসেবে কম্বল বিতরন অনুষ্ঠান গত শুক্রবার বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জিডিএফ এর নির্বাহী পরিচালক ও মহাসচিব বায়জিদ খান এর সভাপতিত্বে ও ব্যবস্থাপক স্বপন মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত, এন এরবি ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল অফিসার মনজ নাথ, বিশ্ব মানব ধর্ম বিকাশ পরিষদ বাংলাদেশ এর সভাপতি ডাঃ বিষু চন্দ্র দেব নাথ, জিডিএফ’র নির্বাহী সদস্য এডভোকেট রাকিব আলী খান। স্বাগত বক্তব্য রাখেন জিডিএফ’র কোষধ্যক্ষ মাছুম আহমদ চৌধুরী।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অভিবাবক আব্দুল কুদ্দুস তালুকদার, জিডিএফ’র সদস্য ফাতেমা বেগম, শারমিন আক্তার রেবা, ববি বেগম, শিক্ষক মোঃ বায়জিদ শিপন, জয়দীপ রায় প্রমুখ।
এছাড়া শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি সাংকৃতিক পরিবেশ করেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে উপহার হিসেবে কম্বল বিতর করেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবিন রুবা বলেছেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন ও মানবসম্পদে পরিণত করতে সরকারের পাশাপাশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন সহ সর্বমহল সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে। প্রতিবন্ধীরা এখন আর পিছিয়ে নেই, তারা সুস্থ সবল মানুষের মত মেধা, জ্ঞান ও বিভিন্ন ক্ষেত্রে সক্ষমতার সাথে ভুমিকা রাখছেন। তিনি বলেন, সিলেটের সর্বজন পরিচিত মরহুম রজব আলী খান নজিবের হাতে গড়া সেবামূলক প্রতিষ্ঠান গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ মহতি কাজের ভুয়সী প্রশংসা করে সবাইকে প্রতিবন্ধী মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট