admin

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০

প্রধানমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে বিশ্ববিদ্যালয় দখলের অপচেষ্টার অভিযোগ

প্রধানমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে বিশ্ববিদ্যালয় দখলের অপচেষ্টার অভিযোগ

7

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে দখলে নেয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়টির এক ট্রাস্ট সদস্যের বিরুদ্ধে। সালাহউদ্দিন আহমদ নামের ওই ট্রাস্ট সদস্য অন্য সব প্রতিষ্ঠাতা সদস্যকে বাদ দিয়ে নতুন একটি ট্রাস্ট রেজিস্ট্রেশন করে নিজেকে প্রতিষ্ঠাতা দাবি করছেন। গতকাল দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য মাহবুবা সুলতানা।

এ সময় আরো উপস্থিত ছিলেন ট্রাস্টের সেক্রেটারি ও সিবিআইইউ প্রতিষ্ঠাতা লায়ন মো. মুজিবুর রহমান, ট্রাস্টি সদস্য আবদুস সবুর ও ট্রাস্টি সদস্য আবদুল মাবুদ। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পেশীশক্তি ব্যবহার করে নিয়োগ বাণিজ্যসহ নানা অপকর্ম করছেন সালাউদ্দিন। এমনকি এ জবরদখল ও লুটতরাজের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নাম ভাঙ্গাচ্ছেন তিনি। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

2

যদিও প্রতিষ্ঠাকালীন প্রপোজাল বুক, ট্রাস্ট ডীড এবং শিক্ষা মন্ত্রণালয়-বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বিভিন্ন নথিপত্রে এ বিষয়ে সুস্পষ্ট বর্ণনা রয়েছে।

7

এতে আরো বলা হয়, গত ২রা জুুন ট্রাস্টের সেক্রেটারি ও সিবিআইইউ প্রতিষ্ঠাতা লায়ন মো. মুজিবুর রহমানের নামে একটি মিথ্যা মামলা দায়েরের মধ্য দিয়ে ট্রাস্টের সদস্য ও প্রাক্তন চেয়ারম্যান সালাহ উদ্দীন আহমদ বৈশ্বিক মহামারিজনিত লকডাউন চলাকালে কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে অন্যায়ভাবে বিশ্ববিদ্যালয়ে একচ্ছত্র কর্তৃত্ব কায়েম করেন। এরপর তিনি ট্রাস্টকে পাশ কাটিয়ে নিজেকে বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা দাবি করে অনেক শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি দিয়ে নিয়োগ বাণিজ্য শুরু করেন। অপকর্মের প্রতিবাদ করলে বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা পুনঃনির্ধারণের জন্য গত ৭ই জুন শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেন। যদিও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাত বছর পর এ ধরনের অপচেষ্টা হাস্যকর ও ষড়যন্ত্রমূলক। প্রপোজাল বুক ও অনুমোদনপত্র অনুযায়ী সিবিআইইউ-এর প্রতিষ্ঠাতা লায়ন মো. মুজিবুর রহমান। বিশ্ববিদ্যালয় অনুমোদনকালে ইউজিসি কর্তৃক গঠিত পরিদর্শক দল কক্সবাজারে এসে সরেজমিনে পরিদর্শনপূর্বক যে প্রতিবেদন জমা দিয়েছেন তাতেও প্রতিষ্ঠাতা হিসেবে সবচেয়ে বেশি অবদান ছিল মো. মুজিবুর রহমানের। তাঁর দেওয়া আর্থিক অনুদানসহ সবকিছুর বিশদ বিবরণ রয়েছে। ফলশ্রুতিতে বিগত ১৫ই সেপ্টেম্বর ২০১৩ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এবং ৬ই অক্টোবর ২০১৩ ইউজিসি কর্তৃক লায়ন মো.  মুজিবুর রহমানকে উদ্যোক্তা করে বিশ্ববিদ্যালয় অনুমোদনের চিঠি পাঠানো হয়। এরপর গত ৭ বছর যাবত শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি থেকে লায়ন মো. মুজিবুর রহমানকে প্রতিষ্ঠাতা/উদ্যোক্তা সম্বোধন করে বিভিন্ন সময়ে পত্র আদান-প্রদান হয়।

2

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তার বিষয়টি দিনের আলোর মতো পরিষ্কার হলেও সালাহউদ্দিন আহমদের হাস্যকর আবেদনের প্রেক্ষিতে অজানা কারণে ইউজিসিকে তদন্ত করার জন্য চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়। সে চিঠির আলোকে ইউজিসির সম্মানিত সদস্য ড. দিল আফরোজা বেগমকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন হয়। ওই তদন্ত কমিটি আমাদের কারো সাক্ষাৎকার না নিয়ে একটি খসড়া প্রতিবেদন তৈরি করে। বিষয়টি জানতে পেরে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. শহীদুল্লাহ বরাবর একটি চিঠি প্রেরণ করা হয়। পরবর্তীতে আমাদের অভিযোগের ভিত্তিতে সম্মানিত ইউজিসি চেয়ারম্যান স্যারের হস্তক্ষেপে ওই তদন্ত কমিটি পুনর্গঠন করা হয়। তাদের তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান। সালাহ উদ্দীন আহমদ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন ধরনের অবদান না রেখে তিনটি মিথ্যা কথার আশ্রয় নিয়ে কতিপয় দৃস্কৃতিকারীর সহযোগিতায় দীর্ঘ ৭ বছর পর নতুন করে উদ্যোক্তা নির্ধারণের জন্য মন্ত্রণালয়ে একটি রহস্যজনক আবেদন পত্র জমা দেন।

সংবাদ সম্মেলনে লায়ন মো. মুজিবুর রহমান বলেন, প্রতিষ্ঠার সাত বছর পর কোনো বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নতুন করে নির্ধারণের সুযোগ রয়েছে কি না। ইউজিসির মাধ্যমে দখলদার সালাহউদ্দিনের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

1

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

4 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে  শনিবার বাদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

6 ওসমানীনগর প্রতিনিধি: 2 ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

2 স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

8 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 5 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

7 ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

3 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

3 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

7 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে

1
2