admin
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০
বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ বলেছেন, বর্তমান সরকার মানবাধিকার রক্ষায় অত্যন্ত আন্তরিক। দেশে আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি আরো বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। মানবাধিকারের প্রতি তার অঙ্গীকার ছিল অবিচল। শৈশব থেকে আমৃত্যু তিনি মানবাধিকারের প্রতি নিবেদিত ছিলেন। বঙ্গবন্ধু চেয়েছিলেন শোষণ ও বঞ্চনামুক্ত বাংলাদেশ গড়তে যেখানে প্রতিটি মানুষ মানবিক মর্যাদা, সাম্য ও ন্যায়বিচারের নিশ্চয়তা লাভ করবে। তিনি মানবাধিকার দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্ব শান্তি নোবেল পুরস্কার প্রদান করার আহ্বান জানান।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) নগরীর তালতলাস্থ শাহবান হোটেলের কনফারেন্স হলরুমে ৭২তম বিশ্ব¦ মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগ এবং জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত র্যালী পরবর্তী আলোচনা সভা ও সিলেট জেলা কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি আশরাফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ সাজ্জাদুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় মূখ্য আলোচকের বক্তব্য রাখেন, ফুলকলি ফুড প্রোডাকস লি. এর ডিজিএম বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন খন্দকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বারের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, সংগঠনের সিলেট বিভাগীয় সভাপতি ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, যুক্তরাজ্য মানবিকার নেতা সাংবাদিক জামাল উদ্দিন আহমদ, সিলেট বিভাগের নির্বাহী সভাপতি এম. আসাদুজ্জামান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মনোরঞ্জন তালুকদার, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুদীপ বৈদ্য, সিনিয়র সহ সভাপতি মো. বেলাল উদ্দিন, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. কানু দত্ত সেনাপতি, সহ সমাজ কল্যাণ সম্পাদক মোঃ শফিকুর রহমান শফিক, সাংবাদিক এম এ মতিন, সাংবাদিক জাবেদ আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব এপিপি, এডভোকেট একরামুল হাসান শিরু, এডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট এ এইচ এম ওয়াসিম, মো. ইউসুফ সেলু, আলেয়া ইকবাল চৌধুরী, মধু মিয়া, নজরুল ইসলাম মাছুম, জাহাঙ্গীর আলম, খালেদ মিয়া, মামুন চৌধুরী, এ্যাম্বাসেডর আব্দুর রহিম তালুকদার, যুক্তরাজ্য প্রবাসী মো. আজহার আলী, সাজ্জাদুর রহমান, তুহিন চৌধুরী প্রমুখ।- বিজ্ঞপ্তি
7 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
4 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
3 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬
4 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট
5 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
3 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
3 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
8 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার