editor
প্রকাশিত: 1:01 AM, November 7, 2020
ডেস্ক রিপোর্ট
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন জেসিন্ডা আরডার্ন। শুক্রবার তার ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠান সম্পন্ন হয়। গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত নিউজিল্যান্ডের জাতীয় নির্বাচনে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় জয় পায় আরডার্নের নেতৃত্বাধীন লেবার পার্টি।
ওয়েলিংটনে শুক্রবার আরডার্ন ও তার নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। ইংরেজির পাশাপাশি মাউরি ভাষায়ও শপথ পাঠ করেন তারা। নারী ও মাউরি জনগোষ্ঠীর প্রাধান্যে গড়া নতুন মন্ত্রিসভা নিয়ে আরডার্ন বলেন, তারা সম্মিলিতভাবে বিভিন্ন ক্ষেত্রে কাজ করবে। তারা খুবই মেধাবী, অনেক অভিজ্ঞতাসম্পন্ন। যেকোনো সংকটে আপনারা তাদের পাবেন। দেশের সেবায় তাদের প্রতিশ্রুতি রয়েছে।
করোনাভাইরাসসহ নানা সংকট শক্ত হাতে মোকাবিলা করায় আরডার্নের জনপ্রিয়তা অনেক বেড়েছে। নির্বাচনেও তার প্রমাণ মিলেছে। গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা ফলে দেখা গেছে ৫০ শতাংশ ভোট পেয়েছেন আরডার্নের দল। পার্লামেন্টে ১২০টি আসনের মধ্যে তার দলের ঘরে গেছে ৬৫টি। বিরোধী দল ন্যাশনাল পার্টি পেয়েছে মাত্র ৩৩টি আসন।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট