editor
প্রকাশিত: 7:04 PM, August 14, 2021
নিজস্ব প্রতিবেদক ::
গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে যুক্তরাষ্ট্র প্রবাসী খ্যাতনামা ব্যাবসায়ী কেপিসি গ্রুপের চেয়ারম্যান ড. কালী প্রদীপ চৌধুরী ও ডাইনার গ্রুপের সিইও গোলাম রব্বানী খানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে।
উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪শতাধিক অসহায় মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।
শনিবার দুপুর ১২টায় ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ব্যাংকার গোলাম ইজদানীর সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম দস্তগীর ছামিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগ-এর অন্যতম সদস্য সরোওয়ার হোসেন।
বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আব্দুর রহিম, সাবেক চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ-এর অধ্যক্ষ রেজাউল আমীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাবেক নৌ বাহিনী কর্মকর্তা খসরু খান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সদস্য এম এ ওয়াদুদ এমরুল, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ-এর গভর্ণিং বডি সদস্য মো.আলাউদ্দিন,রেজোয়ান হোসেন রাজু, ইউপি সদস্য হোসাইন আহমদ, আব্দুল করিম কাসেমী, নিজাম আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ সচিব মোস্তাফিজুর রব, আওয়ামীলীগ নেতা আবুল কাশেম লিপু, নকুল রাম মালাকার,ইউডিসি উদ্যোক্তা গোলাম রসুল খান প্রমুখ।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১