editor
প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ বলেছেন, স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মী বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে দল ও দেশের জন্য কাজ করে যাচ্ছে। দেশ হোক আর বিদেশে, পৃথিবীর যে প্রান্তেই থাকুক তারা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করবে। সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক এম. কামরুল আই রাসেলও এর ব্যতিক্রম নয়। পৃথিবীর যেখানেই থাকবে সেখানেই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে আজীবন কাজ করবে এই প্রত্যাশা করি।
রাসেলের রাজনৈতিক জীবন সম্পর্কে সুব্রত পুরকায়স্থ বলেন, রাসেল একজন আপাদমস্তক রাজনীতিক। তার পিতা ও পিতামহ বীর মুক্তিযোদ্ধা। তার মাতা ইউপি মহিলা সদস্যা ছিলেন দীর্ঘদিন। আওয়ামী লীগের রক্ত তার শরীরে বিদ্যমান। তাই রাসেলের বিদায়ে মহানগর স্বেচ্ছাসেবক লীগ একজন নিবেদিত কর্মীকে হারালো। স্বেচ্ছাসেবক লীগ তার মতো নিষ্ঠাবান ও দায়িত্বশীল আরেকজন খুঁজে পাওয়া খুবই কষ্টকর হবে।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক কামরুল আই রাসেলের যুক্তরাজ্য গমণ উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আজ রাত ৮টায় নগরীর পীর মহল্লায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও কাউন্সিলর আফতাব হোসেন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠুর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ এম মোসাদ্দেক আহমদ মানিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মুজিবুর রহমান মালদার, জাহাঙ্গীর আলম ও সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন ও বদরুল হোসেন খান কামরান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, গোলাম হোসেন সাজন ও আব্দুল হাই আল হাদী, অর্থ বিষয়ক সম্পাদক শাহানুর আলম, নাট্য বিষয়ক সম্পাদক রুহিন আহমদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফয়ছল আহমদ ফাহাদ, কৃষি বিষয়ক সম্পাদক পারভেজ আহমদ, সদস্য সাহেদ আহমদ, কামাল হোসেন, রাসেল আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হাসিম, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, ১০নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুহেল, পতন উষার ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম রুবেল, রুস্তমপুর ইউনিয়ন যুবলীগ নেতা জসিম উদ্দিন প্রমুখ।
3 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
5 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
3 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
1 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
8 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
3 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
8 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
7 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬