admin
প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজনীয় সংখ্যক ইলেক্টোর আনুষ্ঠানিকভাবে পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
ক্যালিফোর্নিয়ায় শুক্রবার সেখানকার প্রেসিডেন্ট নির্বাচন সত্যায়িত করেছে এবং ৫৫ জন ইলেক্টোরকে অনুমোদন দেয়া হয়েছে, যারা বাইডেনের জন্য ভোট দেবেন। পরোক্ষভাবে এর মাধ্যমে ক্যালিফোর্নিয়ার ৫৫টি ইলেকটোরাল ভোট এখন বাইডেনের। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি।
রাজ্যটির সেক্রেটারি অফ স্টেটস অ্যালেক্স প্যাডিলা কর্তৃক বাইডেনকে জয়ের আনুষ্ঠানিক অনুমোদনের ফলে বাইডেনের ইলেকটোরাল ভোটের সংখ্যা এখন পরোক্ষভাবে ২৭৯ তে পৌঁছেছে। অ্যাসোসিয়েটেড প্রেস এর এক সমীক্ষায় এটা নিশ্চিত করা হয়েছে। এটি প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজনীয় সংখ্যক ২৭০ ইলেকটোরাল ভোটের চেয়ে বেশি।
ভয়েস অফ আমেরিকাসহ অন্যান্য প্রভাবশালী গণমাধ্যমও বিষয়টি নিশ্চিত করেছে।
ক্যালিফোর্নিয়ায় নির্বাচিত এই ৫৫ জন ইলেক্টোর আগামী ১৪ই ডিসেম্বর অন্যান্য রাজ্য থেকে নির্বাচিত ইলেক্টোরদের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করতে ভোট দেবেন। সেই নামটা যে বাইডেন-ই, তা নিয়ে আর প্রশ্ন নেই।
S/H(t-2)
7 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
1 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার
1 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র্যাব সদস্য ইমন আচার্য
1 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি
2 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা
1 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট
7 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির
7 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।