editor

প্রকাশিত: 10:58 AM, October 6, 2021

‘ফাইজার’ পাচ্ছে সিলেট

‘ফাইজার’ পাচ্ছে সিলেট

অনলাইন ডেস্ক ::

নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হচ্ছে। ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন প্রয়োগের জন্য তৈরি করা হয়েছে বিশেষ সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থা। এবার ফাইজারের ভ্যাকসিন পাবে সিলেটও।

জানা গেছে, গেল জুলাই থেকে ফাইজারের ভ্যাকসিন শুধুমাত্র ঢাকা সিটি করপোরেশন এলাকায় প্রয়োগ করা হচ্ছিল। তবে এবার এই ভ্যাকসিন প্রয়োগের পরিধি বাড়ছে। সিলেটসহ দশটি সিটি করপোরেশন এলাকায় প্রয়োগ করা হবে এই ভ্যাকসিন। একইসাথে রাজধানীর বাইরে ১৯টি জেলায়ও এই ভ্যাকসিন পাবেন সাধারণ মানুষ।

স্বাস্থ্য অধিদফতর সূত্র জানিয়েছে, দেশে বর্তমানে ৪৯ লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন রয়েছে। আরও ভ্যাকসিন দেশে আসার বিষয়টি প্রক্রিয়াধীন।

স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সূত্র জানায়, ফাইজারের ভ্যাকসিন প্রয়োগে মূল চ্যালেঞ্জ হলো এর রক্ষণাবেক্ষণ। ১২ ঘণ্টার মধ্যে এই ভ্যাকসিন কেন্দ্রে পৌঁছানোর পরে প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে নিশ্চিত করতে হবে ফাইজারের ভ্যাকসিনের জন্য প্রয়োজনীয় তাপমাত্রাও। বর্তমানে সে বিষয়টি নিশ্চিত করার পরে সিলেটসহ অন্যান্য এলাকায় ভ্যাকসিন প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিলেট ছাড়াও যেসব এলাকায় ফাইজার ভ্যাকসিন প্রয়োগ করা হবে, সেগুলো হলো— চট্টগ্রাম সিটি করপোরেশন, রাজশাহী সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, বরিশাল সিটি করপোরেশন, রংপুর সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, গাজীপুর সিটি করপোরেশন ও কুমিল্লা সিটি করপোরেশন।

অবশ্য ভ্যাকসিন প্রয়োগের দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি। স্বাস্থ্যমন্ত্রী দেশের বাইরে রয়েছেন। তিনি ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম সংবাদমাধ্যমকে বলেছেন, ‘১ জুলাই থেকে ফাইজারের ভ্যাকসিন রাজধানীতেই দেওয়া হচ্ছিল। কিন্তু এবার ঢাকা ছাড়াও বড় বিভাগীয় শহর ও জেলা পৌরসভায় দেয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশিক্ষণ ও প্রস্তুতি শেষ করে অচিরেই দেওয়া হবে।’

তিনি বলেন, ‘বর্তমানে আমাদের ভ্যাকসিন সংরক্ষণের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে। যে গতিতে ভ্যাকসিন আসছে তাতে করে সংরক্ষণের কোনো সমস্যা আমাদের হবে না। মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফাইজারের ভ্যাকসিন সংরক্ষণে আমরা ২৬টি আলট্রা লো ফ্রিজার পেয়েছি। সামনে আরও ভ্যাকসিন আসবে।’

ডিএসএস / ৬ অক্টোবর ২০২১ / আল-আমিন

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ