editor
প্রকাশিত: 6:16 PM, December 15, 2020
নিজস্ব প্রতিবেদক
মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতা এবং শুভাকাঙ্খিরা।
আসাদ উদ্দিনের শুভেচ্ছা : সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট চেম্বার অব কমার্সের সাবেক প্রশাসক আসাদ উদ্দিন আহমদ সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল বেলা আড়াইটায় ক্লাব কার্যালয়ে তিনি শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রবীণ-নবীনদের সম্মিলনে একটি নেতৃত্বশীল কমিটি উপহার দিয়েছেন জেলা প্রেসক্লাব সদস্যরা। এই নেতৃত্ব সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে কাজ করবে।
তিনি বলেন, রাজনীতিবিদ এবং প্রশাসনের কর্মকর্তাদের সাথে গণমাধ্যমকর্মীদের আন্তরিক সম্পর্ক সবসময় লক্ষণীয়। তাই প্রত্যেকটি ক্ষেত্রে সাংবাদিকরা গঠনমূলক সমালোচনা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, গঠনমূলক সমালোচনাই একজন রাজনীতিবিদকে সঠিক পথে রাখে। সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের যে-কোনো প্রয়োজনে পাশে থাকবেন বলেও তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
জগন্নাথপুর উপজেলা সমিতির শুভেচ্ছা : সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে গতকাল বেলা ৩টায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা সমিতির নেতৃবৃন্দ। সমিতির সিনিয়র সহসভাপতি মো. আজিজুর রহমান ও কোষাধ্যক্ষ মো. কোহিনূর রহমান সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময়ের দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আল আজাদ, সিনিয়র সহসভাপতি মঈন উদ্দিন, সহসভাপতি এস. সুটন সিংহ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সহসাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ, ক্রীড়া সম্পাদক শংকর দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হক শিপু, তথ্য প্রযুক্তি সম্পাদক মো. সুলতান আহমদ, দপ্তর সম্পাদক এস.এম. রফিকুল ইসলাম সুজন, কার্যনির্বাহী সদস্য ইউসুফ আলী, মাহমুদ আহমদ, মিঠু দাস জয় ও ক্লাব সদস্য দিব্য জ্যোতি সী।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়