editor
প্রকাশিত: 6:29 PM, December 24, 2020
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
সিলেটের ফেঞ্চুগঞ্জের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমীনের মৃত্যুর সংবাদ নিয়ে সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়িয়ে পড়েছে। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন তবে এখনো মৃত্যু হয়নি বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তারা বলেন, তিনি জীবিত আছেন। তাঁর মৃত্যু নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে সবাই দোয়া করেন।
ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমীনের মৃত্যুর খবরটি গুজব বলে মুঠোফোনে নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ ও ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান লেইছ চৌধুরী।
জানা যায়, আজ দুপুর থেকে বিভিন্ন ফেসবুক আইডি থেকে তাঁর মৃত্যুর ভুয়া সংবাদ প্রচার করা হচ্ছে। তাঁর মৃত্যুর বিষয়টি নিয়ে উপজেলার সর্বস্তরের জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।প্রসঙ্গত, ফেঞ্চুগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমীনের দুটো কিডনি বিকল ও শ্বাসকষ্ট জনিত কারণে গত (১২ ডিসেম্বর) থেকে ঢাকা এপলো হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।
S/H-(Sultana-3)
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ