editor

প্রকাশিত: 1:54 PM, February 5, 2021

ফেসবুক টিভির চেয়ারম্যানের চাঁদাবাজী.থানায় মামলা

ফেসবুক টিভির চেয়ারম্যানের চাঁদাবাজী.থানায় মামলা
নিজস্ব প্রতিবেদক :
গোলাপগঞ্জে চাঁদা না দেওয়ায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের  সাবেক ইউপি সদস্য সালাহ উদ্দিন সিপার (৫০) এর নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে মহি উদ্দিন নামের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক মহি উদ্দিন (৩৫) উপর বারকোট গ্রামের আব্দুস সালামের পুত্র। এ ঘটনায় ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট খর্দ্দা পাড়া গ্রামের মৃত আজির উদ্দিনের পুত্র সাবেক ইউপি সদস্য সালাহ উদ্দিন সিপার গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে সিপার আহমদ উল্লেখ করেন, মহি উদ্দিন বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত। তার বিরুদ্ধে ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদে একটি রেজুলেশন রয়েছে। সে ও তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এলাকায় একের পর এক অপকর্ম করেই যাচ্ছে। বিভিন্ন সময় এর প্রতিবাদ করেন সালাহ উদ্দিন সিপার। গত ১১ জানুয়ারি আনুমানিক সকাল ১১ টার দিকে জামিটিকি বাজারে অভিযুক্তের সাথে সিপারের দেখা হলে তাকে দেখে মুহি উদ্দিন  বিভিন্ন কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করতে থাকে। এ সময় তিনি প্রতিবাদ জানালে সে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় ফেসবুক সে প্রচার করবে বলে হুমকি প্রদান করে। সেই সাথে সালাহ উদ্দিন আগামী ইউনিয়ন নির্বাচনে যাতে প্রতিদ্বন্দ্বীতা করলে ওনার মান-সম্মান ক্ষুন্ন হয় এ জন্য সে ফেসবুকে অপপ্রচার চালাবে বলেও হুমকি দেয়। বিষয়টি সাথে সাথে তিনি আশপাশের লোকজনকে অবগত করলে সে দ্রুত পালিয়ে যায়।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, গত ১ ফেব্রুয়ারি জামিটিকি-পুরকায়স্হ বাজার সড়কের সংস্কার কাজে অনিয়মের অভিযোগ পেলে সেটি দেখার জন্য সেখানে যান ঐ সাবেক ইউপি সদস্য সিপার আহমদ । তিনি এ সময় রাস্তার কাজে অনিয়মের দেখতে পেয়ে কাজ করতে বাঁধা প্রদান করেন। এসময় অভিযুক্ত মহি উদ্দিন সিলেট ব্লগ নামের একটি ফেইসবুক পেইজে সালাহ উদ্দিন সিপারকে উদ্দেশ্য করে বিভিন্ন কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে পোস্ট করে।
এবিষয়ে জানতে ৩ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে মহি উদ্দিনের বাড়িতে যান সালাহ উদ্দিন সিপার। ফেসবুক কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের কারণ জানতে চাইলে সে বলে আমি আপনাকে আগেই বলেছি ২ লক্ষ টাকা দেওয়ার জন্য। কিন্তু আপনি সেটি দেননি। যতক্ষণ পর্যন্ত আপনি ২ লক্ষ টাকা না দিবেন ততক্ষণ পর্যন্ত বিভিন্ন ফেসবুক আইডি থেকে আপনার বিরুদ্ধে ফেসবুকে লিখা অব্যহত থাকবে।  কোন কিছু করে আমার লিখা বন্ধ করতে পারবেন না। বিষয়টি সাথে সাথেই সালাহ উদ্দিন সিপার অভিযুক্তের চাচা আব্দুল মতিন সহ এলাকার কয়েকজনকে অবহিত করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণে গোলাপগঞ্জ মডেল থানার এস আই আশীষ তালুকদারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ