admin
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০
উগ্র মৌলবাদী কর্তৃক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সিলেট জেলা স্বাস্থ্য বিভাগীয় দাবী বাস্তবায়ন পরিষদের উদ্যোগে বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন, বাংলাদেশ হেলথ ইন্সপেক্ট সেক্টোরাল এসোসিয়েশন, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন সিলেট জেলা শাখার এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা স্বাস্থ্য বিভাগীয় দাবী বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক সঞ্জয় চন্দ্র নাথের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, সদস্য সচিব আব্দুস ছবুর, সাইফুল ইসলাম, সবিনয় দাস তালুকদার, আছকির আলী, মাহবুব রহমান, প্রবোধ দাস, সত্যপ্রিয় দাস, অনিতা রানী সরকার, কাওছার আহমদ, আবু সালেহ আহমদ, রিপন আহমদ, বিশ্বজিৎ চক্রবর্তী, নিথিল রায়, রুমা সরকার, লক্ষ্মী চক্রবর্তী, প্রীতিশ রাউত প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতির জনকের ভাস্কর্য ভাঙার মাধ্যমে মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠী জাতির জনকের ভাস্কর্য ভেঙে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারী মৌলবাদ গোষ্ঠীর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর এখনই সময়। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জোর দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি
5 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
3 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
3 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
2 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
7 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
7 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
5 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
2 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬