admin
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০
নিজস্ব প্রতিবেদক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবমাননার প্রতিবাদে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম এর আহবানে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট উইমেন চেম্বারের পরিচালক লুবানা ইয়াসমিন এর পরিচালনায় ও সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায় এর সভাপতিত্বে, মানববন্ধনে একাত্মতা ঘোষনা করে সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন অংশ গ্রহন করেন।
সভাপতির বক্তব্যে স্বর্ণলতা রায় বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান , সকল দলের উর্দ্ধে। তাঁকে অবমাননা করা মানে বাংলাদেশ কে অস্বীকার করার সামীল। যার ডাকে বাংলাদেশের জণগণ জেগে উঠেছিল, যার হাত ধরে বাংলাদেশের জন্ম তাঁকে অবমাননা করায়, আমরা নারী উদ্যোক্তাদের পক্ষ থেকে ধীক্ষার জানাই। এমন মৌলবাদী গোষ্ঠীকে দমন করা না গেলে ভবিষ্যতে এদের ধৃষ্টতা দেখানোর সাহস বৃদ্ধি পাবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এমন পর্যায়ে নিয়ে গেছেন, যা উন্নত বিশ্বের কাশে অণুকরনীয় হয়েছে। স্বপ্নের পদ্মা সেতু সম্পন্ন করায় উইমেন চেম্বারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি। স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যবসায়ীরা সব সময় প্রধানমন্ত্রীর পাশে আছেন ও আগামীতেও এ ধারা অব্যাহত থাকবেঅ সিে টের নারী উদ্যোক্তারাও এর অংশীদার। ভবিষ্যতে কোন গোষ্ঠি এ ধরণের কার্যক্রম করলে তার সমুচিত জবাব দেবে ব্যবসায়ীরা বলে তিনি হুশিয়ারী দেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন, সিলেট উইমেন চেম্বারের পরিচালক রাবেয়া আকতার রিয়া, নাসরিন বেগম, লুবানা ইয়াসমিন, সামসুন নাহার, সদস্য সাল-সাবিল মাহবুবা কান্তা, তাসনিম আকতার, খালেদা বেগম, স্বপ্না বেগম প্রমুখ।
S/H-(Sultana-3)
4 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
2 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
5 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
5 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
3 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
5 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
7 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
7 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬