admin
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০
জগন্নাথপুর প্রতিনিধি
কুষ্টিয়ায় রাতের আধাঁরে মৌলবাদী গোষ্ঠী কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের যৌথ আয়োজনে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক সমূহ প্রদর্শন করে।
পরে পৌর পয়েন্টে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম মুন্নার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহ রুহেলের পরিচালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন সুমন, যুগ্ম সাধারন সম্পাদক আশরাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়, জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি হাসান আদিল, সাধারন সম্পাদক তাহা আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক মতিউর রহমান, পৌর ছাত্রলীগ নেতা মিসবাহ আহমদ, পাইলগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানভির আহমদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপিত লায়েক আহমদ, সাধারন সম্পাদক রাজ শেখর বৈদ্য রাজু, পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক এন আই রোকন।
এসময় উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগসহ প্রত্যেক ইউনিয়নের ছাত্রলীগের নেতা-কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম, ধর্মের অপব্যাখ্যা দিয়ে শান্তি নষ্ট করার চেষ্টা করা হলে ছাত্রলীগ সেখানেই তাদের প্রতিহত করবে। বক্তারা অবিলম্বে মামুনুল হক ও বাবুনগরী গং দের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান। মামুনুল হক ও বাবুনগরী গং দের যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিরোধ করতে এবং কোথাও যেন ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে সকল পর্যায়ের নেতা-কর্মীদের আহবান জানান।
8 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
6 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
7 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬
5 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট
7 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
1 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
5 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
4 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার