admin
প্রকাশিত: 5:43 PM, January 3, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটে সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘নগরীর বন্দরবাজারস্থ কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্টা সড়কে রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি ও লেগুনা চলাচল বন্ধ এবং রাস্তায় গাড়ি পার্কিং নিয়ে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্ব করছি। এ বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা হবে না। আমরা আরও ২-৩ দিন মানুষকে বুঝাবো, এরপর থেকে আইনানুগ অ্যাকশনে যাবো।’
আজ বিকেলে বন্দরবাজার-জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে অভিযান পরিচলনাকালে এসব কথা বলেন মেয়র আরিফ।
এসময় মেয়র আরিফ আরও বলেন, ‘এ রাস্তায় শুধু রিকশা বন্ধ করলে তো হবে না। রিকশা বন্ধ করে যদি দেখা যায়, সবাই অবৈধভাবে গাড়ি পার্কিং করে রেখে দিয়েছেন- তবে আমাদের কষ্ট আর চেষ্টা সার্থক হবে না। তাই একটি যানজটমুক্ত স্বস্তিদায়ক নগরী গড়তে সবাইকে সহযোগিতা করতে হবে। সবাই নিজ নিজ গাড়ি মার্কেটের নির্দিষ্ট পার্কিংয়ে রেখে সহযোগিতা করবেন বলে আশা করছি।’
বছরের প্রথম দিন (গত শুক্রবার) থেকে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্টা পর্যন্ত সড়কে রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি ও লেগুনা চলাচল বন্ধ হওয়ার কথা ছিলো। এ বিষয়ে দুই সপ্তাহ আগে মাইকিং, সপ্তাহখানেক আগে নিষেধাজ্ঞার সাইনবোর্ড স্থাপনসহ প্রচার-প্রচারণা আর কঠোর নির্দেশনা জারি করে সিলেট সিটি করপোরেশন।
কিন্তু প্রথম দুইদিন এ রাস্তায় রিকশাসহ নিষেধাজ্ঞার গাড়িগুলো চলাচল করতে দেখা যায়। তবে আজ রোববার সিসিক কর্তৃপক্ষের অভিযানের কারণে কোর্ট পয়েন্ট-চৌহাট্টা সড়কে আর সকাল থেকে চলাচল করতে পারেনি এসব গাড়ি।
এছাড়াও বিকেল সাড়ে ৩টার দিকে বিশেষ এই রাস্তায় নিজেই অভিযানে নামেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় তিনি এ সড়কে চলাচলরত ও দাঁড়িয়ে থাকা লেগুনা-রিকশা উচ্ছেদ করেন।
আজ সকাল থেকে জিন্দাবাজার-বন্দরবাজার-চৌহাট্টা এলাকায় রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি চলাচল করতে দেখা যায়নি। যাত্রীরা রিকশা নিয়ে এসব রাস্তা ব্যবহার করতে গেলে সিসিকের নিরাপত্তাকর্মীরা রিকশাকে অন্যদিকে ঘুরিয়ে দেন।
এদিকে, গত দুইদিন মেয়র আরিফুল হক চৌধুরীকে এ বিষয়ে রাস্তায় দেখা না গেলে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে অভিযানে নামেন তিনি। পরে তাঁর নেতৃত্বে প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান চলে কোর্ট পয়েন্ট-চৌহাট্টা রাস্তায়। মেয়রের অভিযানে সহায়তা করেন সিলেট মহানগর পুলিশের সদস্যবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ এবং সিসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ