admin

প্রকাশিত: 2:13 PM, December 15, 2020

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) এর মানববন্ধন

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) এর মানববন্ধন

জাতির পিতার ভাস্কর্য ভাংচুর কারীদের
দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে মানববন্ধন-সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) সিলেট।
আজ সকাল ১১ টায় চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন- জাতির পিতার বাস্কর্য যারা ভাঙচুর করেছে তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে করে আর কেউ যেন জাতির পিতার বাস্কর্য ভাঙচুরের সাহস না পায়।
মুক্তিযুদ্ধের সময় পরাজিত পাকিস্তানের প্রেতাত্মারা আবারো সক্রিয় হয়ে উঠছে। এই পরাজিত শক্তির বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। যারা জাতির পিতার ভাস্কর্য ভাঙচুর ও অবমাননা করেছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেয়া যাবে না। তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। সারা বাংলাদেশের শিক্ষক সমাজ ঐক্যবদ্ধভাবে এই সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে কখনো পিছপা হবে না। এদের বিরুদ্ধে সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। এ সময় বক্তারা আরো বলেন, একাত্তরে এই সাম্প্রদায়িক অপশক্তিকে বীর মুক্তিযোদ্ধারা জবাব দিয়েছেন, এখন আবারও সেই সাম্প্রদায়িক অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে চায়। জাতির পিতাকে যারা অবমাননা করছে ও দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের খুঁজে বের করে আইনের মাধ্যমে শাস্তি দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) সিলেট অঞ্চলের সভাপতি ও পাইলট স্কুলের প্রধান শিক্ষক মো. কবির খাঁন এর সভাপতিতে ও সিলেট জেলার সদস্য ফৌজিয়া আক্তারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক শওকত হোসেন, সিলেট অঞ্চলের যগ্ম সম্পাদক মো. আবুল খায়ের, সিলেট জেলার সভাপতি হেপী বেগম, সাধারণ সম্পাদক বিপ্লব নন্দী, সদস্য আজিজুর রহমান প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন সরকারি স্কুলের শিক্ষকরা অংশগ্রহন করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়