editor

প্রকাশিত: 2:52 PM, January 7, 2021

‘বাকি সময় ক্ষমতায় থাকার অযোগ্য ট্রাম্প’

‘বাকি সময় ক্ষমতায় থাকার অযোগ্য ট্রাম্প’

অনলাইন ডেস্ক:

বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট ও মিয়ামি হেরাল্ড পত্রিকার সম্পাদকীয় পরিষদ কঠোর পদক্ষেপ নিয়েছে। তারা সম্পাদকীয়তে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে তার পদ থেকে সরিয়ে দিতে ট্রাম্পের মন্ত্রীপরিষদের প্রতি আহ্বান জানিয়েছে। মিয়ামি হেরাল্ডের সঙ্গে তারাও যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনীর অধীনে ট্রাম্পকে সরিয়ে দেয়ার এই আহ্বান জানিয়েছে। ট্রাম্প সমর্থকরা বুধবার ক্যাপিটল হিল ভবনে ভয়াবহ দাঙ্গার পর এ আহ্বান জানানো হয়।

বুধবার রাতে ওয়াশিংটন পোস্টের মতামত কলামে ওই সম্পাদকীয়তে বলা হয়েছে, ‘আগামী ১৪ দিন ক্ষমতায় থাকার অযোগ্য (যুক্তরাষ্ট্রের) প্রেসিডেন্ট। তিনি ক্ষমতায় থাকলে প্রেসিডেন্টের যে বিশাল ক্ষমতা আছে তা জনশৃংখলা এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তাই ওই সম্পাদকীয় পরিষদ ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং ট্রাম্পের বাকি মন্ত্রীপরিষদের প্রতি আহ্বান জানিয়েছে অবিলম্বে বৈঠকে বসে ২৫তম সংশোধনী সক্রিয় করতে।২৫তম সংশোধনীর অধীনে প্রেসিডেন্ট যদি অসুস্থতা অথবা বিকলাঙ্গতার কারণে দায়িত্ব পালনে আর সক্ষম না হন তাহলে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে নেন ভাইস প্রেসিডেন্ট।

এই সংশোধনীর অধীনে একবার যদি প্রেসিডেন্টকে সরিয়ে দেয়া হয় তাহলে ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রীপরিষদ সিদ্ধান্ত নিতে পারে যে, প্রেসিডেন্ট হোয়াইট হাউজের দায়িত্ব পালনে সক্ষম কিনা। সম্পাদকীয়তে আরো বলা হয়েছে, মার্কিনিরা তাদের সিট বেল্ট পরে বসেছেন। তারা ট্রাফিক আইন মানেন। আয়কর দেন। নির্বাচনী ব্যবস্থার প্রতি তাদের আস্থা আছে বলে ভোট দেন। তাদের সেই বিশ্বাসই কার্যকর হয়। কিন্তু দেশের সর্বোচ্চ স্থান থেকে জনগণের সেই আস্থা নষ্ট করতে উস্কানি দেয়া হয়েছে।

সেটা শুধু টুইটেই নয়, একই সঙ্গে সরাসরি তাদেরকে উস্কানি দেয়া হয়েছে। ট্রাম্প যতদিন হোয়াইট হাউজে থাকবেন ততদিন তিনি ভীতির কারণ। দেশও থাকবে বিপজ্জনক অবস্থায়।বুধবার রাতে মিয়ামি হেরাল্ডও তাদের সম্পাদকীয় পরিষদের এক সম্পাদকীয়তে পদ থেকে ট্রাম্পকে সরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছে। এতে ট্রাম্পকে মানসিক বিকারগ্রস্ত, বিপজ্জনক এবং অক্ষম বলে বর্ণনা করা হয়। একই সঙ্গে ট্রাম্পের মন্ত্রীপরিষদের প্রতি আহ্বান জানানো হয় ২৫তম সংশোধনী সক্রিয় করতে।

এতে আরো বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প তার সাঙ্গদের অরাজকতা সৃষ্টি করাতে প্রস্তুত রেখেছেন এবং তিনি ক্ষমতায় থাকার জন্য গণতন্ত্রকে উড়িয়ে দিতে পারেন। তিনি এতটাই সংকল্পবদ্ধ যে, তিনি ওভাল অফিসে অবস্থান ধরে রাখার জন্য মরিয়া। আতঙ্ক নিয়ে এবং নিঃশ্বাস বন্ধ করে মার্কিনিরা আর অপেক্ষা করতে পারছেন না। তারা অপেক্ষা করতে পারছেন না, সামনের ১৩ দিন কি জঘন্য ঘটনা ঘটে তা দেখার জন্য।

ওয়াশিংটনের ক্যাপিটল হিলের কাছে বুধবার তার সমর্থকদের র‌্যালি ‘স্টপ দ্য স্টিল’-এ হাজির হন ট্রাম্প। সেখানে তিনি উস্কানিমূলক বক্তব্য দেয়ার পর সমর্থকরা ক্যাপিটল হিলে নজিরবিহীন হামলা চালায়। ভাঙচুর করে কংগ্রেসে। এ সময় কংগ্রেসের ভিতর এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। সিনেট সদস্যরা প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে পড়েন। এক পর্যায়ে তাদেরকে সুড়ঙ্গ পথ দিয়ে বের করে নেয়া হয়।

এই হামলায় ট্রাম্পের জড়িত থাকা এবং তার সমর্থকদের তা-বের জন্য নিন্দার ঝড় উঠেছে জাতিসংঘ থেকে শুরু করে সারা দুনিয়ায়। সব দেশই এ হামলাকে গণতন্ত্রের বিরুদ্ধে হামলা হিসেবে আখ্যায়িত করে ট্রাম্পকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে।কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে ২৫তম সংশোধনী কার্যকর করে তাকে ক্ষমতা থেকে তারই মন্ত্রীপরিষদ অপসারণ করবে- এমনটা না হওয়ার সম্ভাবনাই বেশি।

অতীতে এই সংশোধনী সক্রিয় করা হয়েছিল। তবে তা কখনো ক্ষমতাসীন প্রেসিডেন্টকে সরিয়ে দিতে নয়। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ক্ষমতার মেয়াদে দু’বার এই সংশোধনীটি সক্রিয় করেছিলেন। আর রোনাল্ড রিগ্যান সক্রিয় করেছিলেন একবার। তবে এসব করা হয়েছিল তাদের চিকিৎসার জন্য।

S/H-(Rabbi-4)

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট