editor
প্রকাশিত: 3:48 PM, December 20, 2020
অনলাইন ডেস্ক:
ভারতের ইতিহাসবিদ রত্নাবলি চট্টোপাধ্যায় বলেছেন, বাবরি মসজিদ নিয়ে ইতিহাস বিকৃতি করা হয়েছে।পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ ও এশিয়াটিক সোসাইটি আয়োজিত অনিরুদ্ধ রায় স্মারক বক্তৃতায় শনিবার ইতিহাসবিদ রত্নাবলি এ কথা বলেন।তিনি বলেন, বাবরি মসজিদ নিয়ে আলোচিত মামলাটি সুপ্রিমকোর্টে নিষ্পত্তি হলেও রাম জন্মভূমি সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক বিদ্যমান। খবর আনন্দবাজার পত্রিকার।রত্নাবলী দেবী জানান, রাম যে ঐতিহাসিক চরিত্র বা অযোধ্যা তার জন্মভূমি এমন কথা কোনো ঐতিহাসিক তথ্যসূত্রে উল্লেখিত নেই।এমনকি, মন্দির ভেঙে মসজ়িদ তৈরির ঘটনারও সত্যতা নেই। কাল্পনিক বা মনগড়া কাহিনীকে কীভাবে ইতিহাস বলে উপস্থাপিত করা হচ্ছে এবং দেশের শাসক দলের তার প্রতি যে প্রশ্রয় তাও বিস্তারিত ভাবে আলোচনা করেন তিনি।তিনি বলেন, ভারতের জাতীয়তাবোধের সঙ্গে ধর্মীয় চেতনাকে যুক্ত করা অনৈতিহাসিক। বর্তমানে যে ভাবে রাজনৈতিক স্বার্থে ইতিহাসের বিকৃতি ঘটছে, তারও সমালোচনা করেছেন তিনি।ইতিহাসবিদ অধ্যাপক অনিরুদ্ধ রায়ের প্রয়াণের পর এই স্মারক বক্তৃতা শুরু হয়েছে। অধ্যাপক রায় তার জীবনভর যে বে ধর্মনিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ ইতিহাসের চর্চা করে গেছেন, তা বিস্তারিত তুলে ধরেন পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের সভাপতি অধ্যাপক আশীষ কুমার দাস।
S/H-(Ripa–5)
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট