editor
প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০
অনলাইন ডেস্ক
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)-এ ৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন বায়ুবিদ্যুৎকেন্দ্র “অনুভা”এর উদ্বোধনী অনুষ্ঠান আজ সোমবার (২৩ নভেম্বর ২০২০) ঢাকার মিরপুর সেনানিবাস্থ বিইউপি প্লাজার পশ্চিম পার্শ্বস্থ মাঠে অনুষ্ঠিত হয়। জ্বালানী নির্ভরতা কমিয়ে সহনশীল কাঠামোর মাধ্যমে প্রকৃতির বায়ুশক্তিকে ব্যবহার করে
নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোরই একপদক্ষেপ এই “অনুভা”।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠান উদ্বোধন করেন। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, বৈশ্বিক মহামারির মধ্যেও আমরা আমাদের ভিশন ২০২১ পূর্ণ করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। ইতোমধ্যে শতভাগ মানুষের দোড় গোড়ায় বিদ্যুৎ পৌঁছে কাজ করছি, জ্বালানী চাহিদা মেটানোর জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করা, সে․র হোম সিস্টেম বিতরণ, গ্যাস উৎপাদন বৃদ্ধি করাসহ উল্লেখযোগ্য কাজ করেছি। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, বিইউপির বায়োবিদ্যুৎ উৎপাদনের এই অভিনব প্রযুক্তি অবশ্যই আমাদের স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য যে, দেশীয় প্রযুক্তি ও পণ্য দিয়ে সম্পূর্ণ অভিনব ব্লেডের নকশার সাথে স্বয়ংক্রিয় গতিরোধক ব্যবস্থা যুক্ত করে হাইব্রিড ভার্টিক্যাল টারবাইন তৈরি করা হয়। এই উদ্ভাবনটি অস্ট্রেলীয় সরকারের মেধাস্বত্ব প্রতিষ্ঠান আইপি অস্ট্রেলিয়া বরাবর উপস্থাপিত হয়। আই পি অস্ট্রেলিয়া এই উদ্ভাবনটিকে ইনোভেশন পেটেন্ট হিসেবে বিইউপির উপাচার্য মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি; সহকারী অধ্যাপক মোঃ রাজীব উদ্দিন এবং সহযোগী প্রতিষ্ঠান সিগাস বাংলাদেশ এর সামিন ইশরাক সিদ্দিকীর অনুক‚লে গত ১৬ সেপ্টেবর ২০২০ তারিখে নথিভ‚ক্ত করে। পেটেন্টটির যথাযথ প্রায়োগিক ব্যবহারের মাধ্যমে শিল্প, পল্লী ও উপক‚ল অঞ্চলে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করা যায়।
এছাড়া মন্ত্রী নসরুল হামিদ বিইউপির উপাচার্য এবং তাঁর নেতৃত্বে এই গবেষণার সাথে যুক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আরও গবেষণা করতে উৎসাহিত করেন। এছাড়াও, তিনি এ ধরনের গবেষণাকে সামনের দিকে এগিয়ে নিতে তাঁর মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সরকার এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্যরা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা।
4 “টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি
3 সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি
1 সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
4 সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে
1 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের
5 সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের
1 রামিসা, ফাহিমা ধর্ষণ, র্যাব সদস্য ইমন আচার্য খুন, প্রাতিষ্ঠানিক দূর্নীতির দমন সন্ত্রাস নৈরাজ্য ও আইনশৃংখলার অবনতির প্রেক্ষিতে রোববার (২৪
7 কে. এম. মিনহাজ উদ্দিন: মানবজাতি আল্লাহ তা’য়ালার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব। এই মানবজাতি বিভিন্ন জাতি ও ধর্মে বিভক্ত। প্রত্যেক