editor

প্রকাশিত: 12:09 PM, February 9, 2026

‘বিজয়ের দোরগোড়ায় আরিফ’

সিলেট-৪ আসন

‘বিজয়ের দোরগোড়ায় আরিফ’

6

আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।

সময় যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে এই আসনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরী বিজয়ের দোরগোড়ায় পৌঁছে গেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সিলেট-৪ আসনে এবার মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১১ দলীয় জোট ও জামায়াত সমর্থিত প্রার্থী জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন।

2

বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিলেটের ম্যাজিকম্যান খ্যাত আরিফুল হক চৌধুরী, বর্তমানে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে আছেন। তিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি সিলেট জেলা বিএনপির সদস্য। এর আগে সিলেট মহানগর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন একসময়ের ছাত্রদলের প্রভাবশালী নেতা।

অপরদিকে, ১১ দলীয় জোট ও জামায়াত সমর্থিত প্রার্থী, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন। দাড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনের শুরুতে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে জামায়াতের নেতাকর্মীদের প্রচারণা ছিল তুলনামূলকভাবে জোরালো। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চাওয়ার কার্যক্রমও ছিল চোখে পড়ার মতো। সে সময় ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে দলীয় নেতাকর্মীদের তেমন দৃশ্যমান প্রচারণা লক্ষ্য করা না গেলেও। তবে পরিস্থিতি এখন পুরোপুরি বদলে গেছে।

বর্তমানে সিলেট-৪ আসনে ধানের শীষের পক্ষে বিএনপির নেতাকর্মীরা জোরালোভাবে মাঠে নেমেছেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া হচ্ছে এবং মাঠপর্যায়ে ব্যাপক নির্বাচনী কার্যক্রম চালানো হচ্ছে।

8

স্থানীয় সূত্র ও মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, ভোটারদের কাছ থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। ধানের শীষের পক্ষে প্রচারণা বর্তমানে এতটাই জোরালো যে, তার তুলনায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীর পক্ষে উল্লেখযোগ্য কোনো দৃশ্যমান প্রচারণা তেমন দেখা যাচ্ছে না।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরীর মতো শক্তিশালী প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জামায়াতের আরও শক্তিশালী হওয়া প্রয়োজন। তারা আরও বলেন, বর্তমানে সিলেট-৪ আসনে ধানের শীষের পক্ষে যেভাবে জোরালো প্রচারণা ও নির্বাচনী কার্যক্রম চলছে, তা যদি ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকে, তবে আরিফুল হক চৌধুরীর বিজয়ের সম্ভাবনা প্রায় শতভাগ ৯৯ দশমিক ৯ শতাংশ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

5

এদিকে গত শনিবার জৈন্তাপুর উপজেলায় বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আরিফ বলেন,দেশ নায়ক তারেক রহমান ঘোষিত এই ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, আধুনিক উন্নত বাংলাদেশ গড়ার পূর্ণাঙ্গ রূপরেখা। ৩১ দফার এই বার্তা দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষকে বোঝাতে হবে যে, রাষ্ট্র সংস্কার ছাড়া স্থায়ী মুক্তি সম্ভব নয়।

তিনি বলেন, ভোটের নামে জান্নাতের টিকেট বিক্রিকারীদের থেকে সাবধান থাকতে হবে। ভোটের জন্য একটি গোষ্টি সহজ-সরল মা-বোনদের ধোকা দিচ্ছে। ইসলামের নামে বিভ্রান্ত করে তাদেরকে ভোট দিতে ওয়াদাবদ্ধ করছে যা কোনভাবে কাম্য নয়। তাদের থেকে সবাইকে সচেতন-সজাগ থাকতে হবে। একটি বিশেষ গোষ্ঠী অন্তিম সময়ে এসে আসন্ন নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে তারা নানামুখী অপতৎপরতা চালাচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

জনগণ যখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় প্রহর গুনছে, ঠিক তখনই পরাজিত শক্তিরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে। তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের সচেতন জনতা অতীতেও যেমন সকল ষড়যন্ত্র নসাৎ করেছেন, এবারও রাজপথে থেকে তার দাঁতভাঙা জবাব দেবে সিলেট ৪ আসনের জনগণ।

4

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

7 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে

জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও: প্রফেসর ড. মো. দীদার চৌধুরী

জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও: প্রফেসর ড. মো. দীদার চৌধুরী

2 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী,

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

4 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

1 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

8 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

1 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

4 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

1
6