editor
প্রকাশিত: 8:39 PM, July 17, 2023
সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, সিলেট বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী। অনেক সুফি সাধকগণ সিলেটে মহান আল্লাহ পাকের হুকুম ও রাসূল স. এর জীবনাদর্শ প্রচার করেছেন এবং সিলেটের মাটিতে শায়িত আছেন। পূণ্যভূমি সিলেটকে যুগে যুগে বিজ্ঞ আলেম ওলামাগণ আলোকিত করেছেন।
তিনি সোমবার (১৭ জুলাই) নগরীর ছড়ারপাড়স্থ ইমদাদুল উলুম হাফিজিয়া মাদ্রাসা হল রুমে সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টা আল্লামা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী (রহ.), আল্লামা আব্দুল মতিন ধনপুরী (রহ.) ও হাফিজ মাওলানা আবু বক্কর মাসুদ (রহ.) এর স্মরণে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফী এর সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি মাওলানা হোসাইন আহমদ এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল-আমিনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফয়জুল উলুম সিলেটের প্রিন্সিপাল মুফতি ফয়জুল হক জালালাবাদী, সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টা মাওলানা মো. রফিকুল ইসলাম, কুরআনিক এডুকেয়ার সেন্টার এর প্রিন্সিপাল হাফিজ মুফতি শফিকুর রহমান, জামিয়া দারুর রাশাদ এর প্রিন্সিপাল মাওলানা কায়ছান মাহমুদ আকবরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মাওলানা হোসাইন আহমদ সহ-সভাপতি মোঃ আফজল আহমদ, মাওলানা সামাদ আহমদ, মোঃ শাহজান আহমদ, সাজ্জাদ মিয়া, নওফল আহমদ, রওশন মিয়া, এরশাদ আলী, সোবহান মিয়া, তৌফিক মাহি প্রমুখ।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১