admin
প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট নগরীর বন্দরবাজারস্থ হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে আলোচনা সভায় ও দোয়া মাহফিল ১৬ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় মার্কেট কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ রইছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম এর পরিচালনায় আলোচনা সভা বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি প্রবীন ব্যবসায়ী সৈয়দ আলতাফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী আকিক, সমিতির সহ সভাপতি আহমদ আফজাল সিরাজ পাভেল ও মোঃ আখতার হোসেন সুহেল, সহ সাধারণ সম্পাদক মোঃ সাহেদ বকস, দপ্তর সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু, কার্যকরী সদস্য শরীফ হোসেন, রিন্টু চক্রবর্তী।
উপস্থিত ছিলেন ব্যবসায়ী আমিনুর রহমান খসরু, কামাল আহমদ, আজিজুল মকসুদ তালহা, জামাল খান, মিনহাজ আলম খান মিলু, সাদ্দাম হোসেন মিলন, সুমন বাপ্পি প্রমুখ।
হাফিজ এনামুল হক এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে মার্কেটের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবীর এম.এ.জি ওসমানী সহ স্বাধীনতা যুদ্ধে বীর শহীদের রূহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হাসান মার্কেট মসজিদের ইমাম হাফিজ মাহমুদুর রহমান।
সভায় বক্তারা বলেন, যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে লাল সবুজের পতাকা এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, সেই সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি চিরকৃতজ্ঞ। যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা এনেছেন তারা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। তাদেরকে যথাযথ সম্মান ও মর্যাদা দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। বিজ্ঞপ্তি
5 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
8 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
8 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
4 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
3 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
7 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
3 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
1 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬