editor
প্রকাশিত: 6:50 PM, December 15, 2020
নিজস্ব প্রতিবেদক
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা কর আইনজীবী সমিতির আলোচনা সভায় বক্তারা বলেন, ৩০ লক্ষ শহীদানের রক্তের বিনিময়ে অর্জিত সোনার বাংলাদেশ আমাদের গর্ব। উন্নতির শিখরে আরোহণ করলেও সোনার বাংলা এখনো ঘুষ ও দুর্নীতিমুক্ত হয়নি। আমাদের উচিত ঘুষ ও দুর্নীতিবাজ কোনো অফিসারকে কোনোপ্রকার অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানো এবং বিজয় দিবসে আমাদের প্রত্যয় হোক ঘুষ ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার।
আজ দুপুর ১২টায় বার হলরুমে সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আবুল ফজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠানের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন মো. শফিকুর রহমান, এম.ই.এস ইফরানুর রহমান অ্যাডভোকেট, মৃত্যুঞ্জয়ধর ভোলা অ্যাডভোকেট, মো. এমদাদুল হক অ্যাডভোকেট,মো. আতিকুর রহমান সাবু এডভোকেট,মো. সফিকুর রহমান অ্যাডভোকেট, মো. আতাউর রহমান সেগুল, সজল কুমার রায় অ্যাডভোকেট, সুব্রত কুমার রায় অ্যাডভোকেট,মো. হাসনু চৌধুরী, বিধু ভূষণ ভট্টাচার্য, জহিরুল ইসলাম রিপন ও কামাল আহমদ প্রমুখ। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ইফতিয়ার হোসেন মঞ্জু।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়