admin

প্রকাশিত: 4:29 PM, January 6, 2021

বিদেশি ব্র‍্যান্ডের নামে ভেজাল পণ্য ব্যবহার করছে সিলেটের নারী-শিশু!

বিদেশি ব্র‍্যান্ডের নামে ভেজাল পণ্য ব্যবহার করছে সিলেটের নারী-শিশু!

নিজস্ব প্রতিবেদক

সিলেট নগরীর জিন্দাবাজারে কাকলী শপিং সেন্টারের কসমেটিকস দোকানগুলোতে বিদেশি বিভিন্ন ব্র‍্যান্ডের নামে দেশীয় মানহীন ও ভেজাল পণ্য বিক্রি করা হয়। শিশুদের ব্যবহারের লোসন, জেল, ওলিভয়েল এমনকি নারীদের রূপচর্চায় ব্যবহার্য বিভিন্ন প্রসাধনীতে চলছিলো এমন কাণ্ড। আর তাই এসব দোকানে অভিযানে নামে সিলেট সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে অভিযানে নেমে দোকানগুলোতে ভেজাল পণ্যে ছয়লাব দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। এসময় কয়েকটি দোকান মালিককে নগদ অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে প্রায় লক্ষাধিক টাকার প্রসাধনীসামগ্রি জব্দ করে তা ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস। এসময় অভিযানে সহায়তা করে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল।

অভিযান শেষে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস বলেন, নামি-দামি বিভিন্ন ব্র‍্যান্ডের নামে এসব কসমেটিক দোকান ভেজাল পণ্য বিক্রি করছিলো। ঢাকার চকবায়ারসহ সিলেটের ভিন্ন জায়গায় এসব পণ্য তৈরি করা হয়। যা শিশুর জন্য এবং ব্যবহারকারীর জন্য ক্ষতিকর। এজন্য কয়েকটি দোকানমালিককে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে ভেজাল এসব পণ্য ধ্বংস করা হয়েছে।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ