editor
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০
বিশ্বনাথ প্রতিনিধি
জেগে উঠেছে সিলেটের বিশ্বনাথ উপজেলার সর্ববৃহৎ চাউলধনী হাওর পাড়ের কৃষকরা। হাওরের পানি শুকিয়ে মাছ ধরে বোরো ফসলের ক্ষতি করায় প্রায় প্রতিদিন প্রতিবাদ সভা ও মানববন্ধনসহ নানা কর্মসূচী পালন করছে ক্ষতিগ্রস্ত কৃষকরা।আজ দুপুরে চাউলধনী স্কুল এন্ড কলেজের দক্ষিণ পাশের লম্বাটেক নামক স্থানে যুক্তরাজ্য প্রবাসী মিরাস আলী সাবুলের সহযোগিতায় দশপাইকা গ্রামবাসীর ব্যানারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্ষতিগ্রস্ত কৃষকরা হাওরের ইজারা বাতিল ও ইজারাদাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
দশপাইকা গ্রামের কৃষক ছাদ উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সংগঠক শফিক আহমদ-পিয়ারের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন ধন মিয়া, হাসনাজী গ্রামের প্রবীণ মুরব্বী চমক আলী, হাসনাজী গ্রামের কৃষক সংগঠক কুতুব উদ্দিন, জমির আলী, দশপাইকা গ্রামের কৃষক সংগঠক আকবর আলী, মো. আশিক আলী, মো. জাহির আলী, হেলাল আহমদ, আজির উদ্দিন, সামির আলীসহ স্থানীয় কৃষকরা। এসময় দশপাইকা ও হাসনাজী গ্রামের কৃষকরা উপস্থিত ছিলেন।
7 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
8 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
6 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
6 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
8 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
2 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
4 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
7 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬