admin
প্রকাশিত: 5:01 PM, December 31, 2020
বিয়ানীবাজার প্রতিনিধি
সিলেটের বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনের মধ্যে মো. এমদাদ হোসে ঢাকায় নেওয়ার পথে গতকাল বুধবার দিবাগত রাতে মারা গেছেন। অপর আহত ফয়ছল আহমদ সাগরকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে সিলেট-বিয়ানীবাজার অভ্যন্তরীণ মহাসড়কের থানাবাজার এলাকায় মালবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তারা আহত হয়েছিলেন।
জানা গেছে, সিলেট থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নরসিংদী জেলার কাছাকাছি যাওয়ার পর এমদাদ এম্বুলেন্সে মৃত্যুবরণ করেন। বড়লেখায় কর্মরত সাংবাদিক এম আতিকুল ইসলাম এ তথ্য জানিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন। নিহত এমদাদ বড়লেখার উপজেলার বর্ণী এলাকার নবাব আলীর পুত্র।
এর আগে গতকাল বুধবার বিকেল ৩টার দিকে বিয়ানীবাজার থেকে শাহজালাল ট্রেডার্সের একটি মালবাহী ট্রাক (সিলেট-ঢ-১১-১৫১০) বারইগ্রাম যাওয়ার পথে থানা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের (ঢাকা-মেট্টো-৬৩১৬) সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মারাত্মক আহত হন মোটরসাইকেলআরোহী মো. এমদাদ হোসেন (১৭) এবং ফয়ছল আহমদ সাগর (৪১)। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত এমদাদ মাথায় এবং ফয়ছল আহমদ সাগর মাথা ও কানে গুরুতর আঘাত পান। তারা দু’জন সম্পর্কে মামা-ভাগ্নে বলে জানা গেছে ।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ