editor

প্রকাশিত: 3:56 PM, January 7, 2021

বৃটেনে লকডাউন নিয়ম ভাঙায় ২৮ জন গ্রেপ্তার

বৃটেনে লকডাউন নিয়ম ভাঙায় ২৮ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক:

‘লকডাউন নিয়ম ভাঙার’ জন্য বৃটেনে ২৮ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এরমধ্যে পার্লামেন্ট চত্বরে লকডাউন বিরোধী সমাবেশ থেকে ২১ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আর জুলিয়ান অ্যাসাঞ্জের জামিন শুনানির সময় আদালতের বাইরে থেকে ৭ জনকে পুলিশ আটক করেছে। তাদের জরিমানা হবে ৬৪০০ পাউন্ড।  এছাড়া ম্যাকডোনাল্ডসে একসাথে ৪ জন যাওয়ার পথে তাদের ৮০০ পাউন্ড জরিমানা করা হয়েছে।

নর্থহ্যাম্পটনে একদল বন্ধু বেলা পাঁচটায় বিভিন্ন পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও একই গাড়িতে থাকার কারণে পুলিশ তাদের  আটকিয়ে জিজ্ঞাসাবাদ শেষে এই জরিমানা করেছে।গতকাল থেকে কোভিড বিরোধী তৎপরতা রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ‘যুক্তিসঙ্গত কারণ ছাড়াই’ বাড়ি থেকে বাইরে যাওয়ার বিরুদ্ধে অভিযোগ এলে ব্যবস্থা নেয়া হবে। যে কোন দোকানে বা গণপরিবহনে মাস্ক ব্যবহার না করলে তাকে ২০০ পাউন্ড জরিমানা করা হবে বলে ঘোষণা করেছে মেট পুলিশ।

তবে কোন রোগীকে ঘটনাস্থলে জরিমানা দিতে হবে না বরং একটি স্বল্প সময়ের মধ্যে চিকিৎসকের চিঠি আনার অনুমতি পাবে।নতুন কোভিড সংক্রমণ রিপোর্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে বরিস জনসন তৃতীয় জাতীয় লকডাউন ৩১শে মার্চ পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। কিছু টরি এমপি লকডাউন ব্যবস্থার মেয়াদ শেষ হওয়ার তারিখ ২২শে ফেব্রুয়ারি থেকে ৩১শে মার্চ বাড়িয়ে দেয়ায় বিস্মিত হয়েছেন। তবে বরিস জনসন হাউজ অব কমন্সে সংখ্যাগরিষ্ঠ ৫২৪ ভোটে আইনটি পাস করে নিয়েছেন। মাত্র ১৬টি ভোট বিপক্ষে গেছে।
প্রধানমন্ত্রী গতরাতে কমন্সকে বলেছেন, দেশব্যাপী মিউট্যান্ট কোভিডের স্ট্রেইন ছড়িয়ে পড়ার ক্ষেত্রে যারা বিধি-বিধান লঙ্ঘন করছে, তাদেরকে চাপ দেয়া ছাড়া তার আর কোনও উপায় নেই। যতক্ষণ না আমরা ভ্যাকসিন দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ মানুষকে আরোগ্য লাভে সহায়তা করতে পারি, ততক্ষণ নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে। এদিকে এপ্রিলের পর থেকে প্রথম বারের মতো করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা একদিনে এক হাজারেরও বেশি বেড়েছে। গতকাল প্রাণ হারিয়েছেন ১০৪১ জন।

গত ৭ দিনে মোট ৪৭৯৮ জন মারা গেছেন। আগের সপ্তাহ থেকে ৩২ শতাংশ বেশি মানুষ চলতি সপ্তাহে মারা গেছেন।  আর কোভিডে বৃটেনে সর্বমোট মৃত্যুর সংখ্যা ৭৭ হাজার ৩৪৬ জন। হাসপাতালে সর্বোচ্চ ৩০ হাজার কোভিড আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। আর সারা দেশে মোট আক্রান্তের সংখ্যা  ২৮ লাখ ৩৬ হাজার ৮০১জন।দুঃখজনক চিত্রটি উপস্থাপন করে স্বাস্থ্যসেবা প্রধান সতর্ক করে বলেছেন, আমরা এখন মহামারীর ‘সবচেয়ে গুরুতর’ পর্যায়ে আছি।

পাবলিক হেল্থ ইংল্যান্ডের (পিএইচই) ন্যাশনাল ইনফেকশন সার্ভিসের ডেপুটি ডাইরেক্টর ড. সুসান হপকিন্স  বলেছেন, আমরা এখন হাসপাতালে মার্চ/এপ্রিলের  সর্বোচ্চ রোগীদের চেয়ে ৪০ শতাংশ বেশি রোগী দেখছি। ফ্রন্টলাইন চিকিৎসকদের জন্য এ অবস্থাকে তিনি তীব্র লড়াই হিসাবে আখ্যায়িত করেছেন।

S/H-(Rabbi-4)

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট