editor
প্রকাশিত: 3:45 PM, January 16, 2021
নিজস্ব প্রতিবেদক
নানা গুঞ্জন, জল্পনা। তবে কি বৃহস্পতির চাঁদ গ্যানিমেডে অস্তিত্ব আছে এলিয়েনের! গ্যানিমেডে অনুভূত রেডিও সিগনাল সম্প্রতি চিহ্নিত করে নাসার একটি স্পেসক্রাফ্ট। রেডিও তরঙ্গ বা এফএম সিগন্যাল সাধারণত কোনও জীব থাকার ইঙ্গিত দেয়। বৃহস্পতিবার চাঁদে এই ধরনের সিগনাল চিহ্নিত হওয়ার পর পরই শুরু হয় নানা আলোচনা। তবে গুজবের ডাল-পালা বেশি দূর গজাতে পারেনি। এনডিটিভির খবরে বলা হয়েছে, মহাকাশ বিজ্ঞানীরা এর সমাধান দিয়েছেন। তাদের কথায়, কোনো এলিয়েনের অস্তিত্ব পাওয়া যায়নি। বৃহস্পতির কোনও প্রাকৃতিক প্রক্রিয়ার জেরেই এই রেডিও তরঙ্গের উৎপত্তি এমনটাই জানিয়েছেন তারা।
নাসার তরফে বলা হয়েছে, JUNO নামের এক স্পেসক্রাফ্টে ধরা পড়েছে এই এফএম রেডিও সিগনাল।বৃহস্পতির কক্ষপথ ধরেই প্রদক্ষিণ করছিল মহাকাশযানটি। এমন সময়ে বৃহস্পতির চাঁদ গ্যানিমেড থেকে তরঙ্গের বিষয়টি অনুধাবন করা যায়। এই চাঁদ থেকে এই ধরনের তরঙ্গ আগে কখনো চিহ্নিত হয়নি। বৃহস্পতির ৭৯টি চাঁদের মধ্যে অন্যতম হল গ্যানিমেড। মহাকাশ-বিজ্ঞানীদের কথায়, মূলত ইলেকট্রন থেকে এই ধরনের তরঙ্গ বা সিগনাল সৃষ্টি হয়। এই গ্রহে হয়তো কোনও প্রাকৃতিক পরিবর্তন হয়েছে। আর এর জেরেই এমন তরঙ্গের সৃষ্টি হয়ে থাকতে পারে। সাইক্লোট্রন ম্যাসার ইনস্ট্যাবিলিটি নামে এক প্রক্রিয়ার প্রসঙ্গ উঠে এসেছে আলোচনায়। সাধারণত কোনও তড়িৎ-চুম্বকীয় ক্ষেত্রে ঘটে থাকে এই ধরনের প্রক্রিয়া। এর জেরে ইলেকট্রনের উপস্থিতিও লক্ষ্য করা যায়। আর আশপাশের এলাকায় একটি ফ্রিকোয়েন্সি অনুভূত হয়। প্রসঙ্গত, ২০১১ সালে মহাকাশে juno পাঠিয়েছিল নাসা।
S/H(Ripa-5)
2 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার
1 সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট
7 সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ‘পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়’-এ সাধারণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে ও অগণতান্ত্রিক উপায়ে ‘পকেট কমিটি’
6 সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার
1 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে
4 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 8 বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে
7 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
2 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত