editor

প্রকাশিত: 11:25 AM, September 13, 2020

ব্যক্তি বিশেষের পক্ষে-বিপক্ষে লেখালেখি না করার নির্দেশনা সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দের

ব্যক্তি বিশেষের পক্ষে-বিপক্ষে লেখালেখি না করার নির্দেশনা সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দের

8

রবিবার গণমাধ্যমে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রিয় সহযোদ্ধাবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর ইউনিট অত্যন্ত সুশৃঙ্খল এবং ঐক্যবদ্ধ ইউনিট হিসাবে সারা দেশে পরিচিত। আমরা জেলা ও মহানগর ছাত্রদল পরিবার এই পরিচয়ে গর্বিত। আমাদের আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদ এবং নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমান। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকলেও প্রতিহিংসা নাই। ছাত্রদলের কোন সদস্য, নেতা বা কর্মীর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাক্তি বিশেষের পক্ষে-বিপক্ষে কোন রকম লেখালেখি একেবারেই অনাকাংখিত। এধরনের অনাকাংখিত এবং দৃষ্টিকটু কর্মকান্ডে সিলেট ছাত্রদল পরিবারের সদস্য হিসাবে আমরা মর্মাহত এবং বিব্রত। আমাদের সিলেট ছাত্রদল পরিবারকে ঐক্যবদ্ধ এবং সুশৃঙ্খল রাখার স্বার্থে সকল সহযোদ্ধা ভাইদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যামে কোন ব্যাক্তি বিশেষের পক্ষে বিপক্ষে লেখালেখি না করার নির্দেশ প্রদান করা হল। আমাদের স্লোগান/ডিজিটাল পোষ্টার/ব্যানার হবে শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি, দেশনেত্রী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেন্দ্রিক। আমরা আশাবাদী এই নির্দেশ প্রদানের পর সকল সহযোদ্ধা ভাইয়েরা সংগঠনের বৃহত্তর স্বার্থে শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধের পরিচয় দিবেন। আমাদের অগ্রজ ছাত্রদলের সকল পূর্বতন সদস্য বড়ভাইদের নিকট আমাদের বিনীত অনুরোধ আমাদেরকে অতীতের মত সুপরামর্শ ও সহযোগিতা দিয়ে সংগঠনকে এগিয়ে নিতে সহায়তা করুন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।
বিবৃতি দাতাগণ হলেন, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জৌাতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন নাদিম।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

7 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

6 আব্দুর রহমান: 4 সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের

সিসিকের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ

সিসিকের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ

8 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন

জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমন অধরা

জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমন অধরা

4 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক

দক্ষিণ সুরমায় আকবরের বেপরোয়া অপরাধ সাম্রাজ্য

দক্ষিণ সুরমায় আকবরের বেপরোয়া অপরাধ সাম্রাজ্য

4 দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে জুয়ার আসর পরিচালনা, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ নানা অপকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

6 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 5 সোমবার (২১ সেপ্টেম্বর)

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

1 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

3 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি

1
8