editor

প্রকাশিত: 12:39 AM, December 3, 2020

ব্রহ্মপুত্রের উজানে বাঁধ দিচ্ছে চীন, ভাটিতে দেবে ভারত

ব্রহ্মপুত্রের উজানে বাঁধ দিচ্ছে চীন, ভাটিতে দেবে ভারত

2

অনলাইন ডেস্ক : ব্রহ্মপুত্র নদের উজানে অর্থাৎ নিজেদের অংশে বাঁধ দিতে যাচ্ছে চীন। ভারতও বসে নেই। তারা চীনের পাল্টা হিসেবে ভাটিতে নিজেদের অংশে বাঁধ দেওয়ার পরিকল্পনা করছে। চীনা প্রকল্পটির প্রতিক্রিয়ায় ভারতে বন্যা প্রবণতা সৃষ্টি হতে পারে কিংবা পানি সংকটে পড়তে হতে পারে, সে আশঙ্কায় আগেভাগে নিজেদের অংশে বাঁধ দেওয়ার উদ্যোগ আসতে পারে বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা। 

3

ব্রহ্মপুত্র নদটি চীনে ইয়ারলুং সাংবো নামেও পরিচিত। নদটি তিব্বত থেকে ভারতের অরুণাচল এবং আসামের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। এ হিসেবে নদটির উজানে বাঁধ মানে ভাটির দেশ বাংলাদেশে এর গুরুতর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। তার ওপর আবার বাংলাদেশের উজানে চীন-ভারত উভয়ের বাঁধ নির্মাণের পরিকল্পনা উদ্বেগের কারণ বলে মনে করছেন অনেকে। খবর রয়টার্সের

রয়টার্সের খবরে বলা হয়েছে, মঙ্গলবার এক ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, ভারত পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচলে একটি ১০ গিগাওয়াট (জিডাব্লিউ) জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের পরিকল্পনার কথা ভাবছে। চীন ব্রহ্মপুত্র নদে নিজেদের অংশে বাঁধ নির্মাণ করার খবর পেলে ভাটির দেশ হিসেবে নিজেদের উদ্বেগ থেকে এ সিদ্ধান্ত ভারতের। তবে ভারতের বাঁধটি মূলত বিদ্যুৎ উৎপাদনের জন্যই নির্মিত হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এর আগে গত সোমবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম একজন সিনিয়র নির্বাহী কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ব্রহ্মপুত্র নদের একটি অংশে চীন ৬০ মেগাওয়াট সক্ষমতার একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কথা ভাবছে। এরও আগে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান ইয়ান ঝিয়ং একটি শিল্প সম্মেলনে বক্তব্যে বলেন, ব্রহ্মপুত্র নদে বাঁধ দেওয়ার পরিকল্পনাটি একটি ঐতিহাসিক সুযোগ।

চীনের প্রকল্প বাস্তবায়ন হলে বর্ষা মৌসুমে পানি ছাড়ার কারণে ভারতে বন্যা দেখা দিতে পারে। আবার একটা সময় পানি সংকটও দেখা দিতে পারে। ভারতের কেন্দ্রীয় পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা টিএস মেহরা বলেন, ‘চীন উজানে বাঁধ দিচ্ছে- এটা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাই সম্ভাব্য বিপদ মোকাবিলা করতে এবং একইসঙ্গে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে আমাদেরও পদক্ষেপ নিতে হচ্ছে।’

তিনি বলেন, ‘এই সময়ে আমাদের প্রয়োজন চীনের বাঁধ প্রকল্পের বিরূপ প্রভাব হ্রাস করা। এজন্য অরুণাচলে একটি বড় বাঁধ তৈরি করার ভাবা হচ্ছে। প্রস্তাবটি সরকারের উচ্চপর্যায়ে বিবেচনাধীন।’ টিএস মেহরা জানান,  চীনের বাঁধের বিরূপ প্রভাব মোকাবিলায় তাদের প্রকল্পে প্রচুর পানি সংগ্রহের ব্যবস্থা থাকবে।

রয়টার্স বলছে, ভারত ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নিচের দিকে। কয়েক মাস ধরে পশ্চিমা হিমালয় সীমান্তে দুই দেশের সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে রয়েছে।

8

এরইমধ্যে বেশ কয়েকজন বিশ্লেষক সতর্ক করেছেন, ব্রহ্মপুত্র নদে বাঁধ নির্মাণের ঘটনা সীমানা সংঘাতে রূপ নিতে পারে। কারণ চীনের বাঁধ নির্মাণ কার্যক্রম ভারতীয় সীমান্তের কাছাকাছি।

ভারত-চীন সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ ব্রহ্ম চেলানি এক টুইটে বলেছেন, ‘চীনের পার্থিব আগ্রাসনের মুখোমুখি হচ্ছে ভারত। হিমালয় অঞ্চলে সাম্প্রতিক আগ্রাসন এবং তার পরের খবর, এমনকি পাল্টাপাল্টি বাঁধ প্রকল্প অন্তত এমনটিই স্মরণ করিয়ে দিচ্ছে।’

6

 

 

1

এফএইচ/০৩১২

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

6 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

7 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

8 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

2 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

8 যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

5 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

1 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

5 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 4 এই

1
8