editor
প্রকাশিত: 9:14 PM, August 25, 2021

সিএনজি চালকদের নৈরাজ্য এবং অযৌক্তিক ভাড়া বৃদ্ধির প্রতিবাদে যাত্রী অধিকার পরিষদের মানববন্ধন
সিএনজি চালকদের নৈরাজ্য ও অযৌক্তিক ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে যাত্রী অধিকার পরিষদ। গতকাল বুধবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সংগঠনের সভাপতি অধ্যাপক জ্যোতিষ মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুব্রত রায়ের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সহ—সভাপতি এম.এ.মতিন, কামরুজ্জামান চৌধুরী, বাহার উদ্দিন আকন্দ, মাহবুবুর রউফ নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার চৌধুরী অভি ,আব্দুল মালিক মানিক, প্রচার সম্পাদক ইস্তাক আহমেদ, সদস্য ফয়ছল মিয়া, অর্ণব তালুকদার দীপু, প্রমথ দাস, লিটন মিয়া প্রমুখ।
বক্তারা লকডাউনৈর পর ও প্রশাসনের দোহাই দিয়ে সিএনজি চালক কর্তৃক অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে এবং সিএনজির পেছনের সিটে গাদাগাদি করে যাত্রী পরিবহনের প্রতিবাদ জানান। তারা অবিলম্বে পূর্বের নিয়মে সিএনজি চলাচল এবং ভাড়া আদায়ের দাবি জানান। অন্যথায় তুমুল আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন। বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৫/আগষ্ট/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১