editor
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০
অনলাইন ডেস্ক:
ভারতের নতুন কৃষি আইন বাতিলের দাবিতে চলমান আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গুরু নানকের ৫৫১তম জন্মদিন উপলক্ষে অনলাইনে কানাডার শিখ সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, অধিকারের জন্য ভারতের কৃষকদের শান্তিপূর্ণ প্রতিবাদে সব সময় পাশে থাকবে কানাডা।ট্রুডোই বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান যিনি ভারতের কৃষক বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন।ভারতের কৃষক আন্দোলন নিয়ে ট্রুডোর এই বক্তব্য ‘worldsikhorg’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রকাশ করা হয়েছে। সেখানে ট্রুডো বলেন, ভারত থেকে কৃষকদের প্রতিবাদের যে সব খবর আসছে, তা স্বীকার না করলে আমার অনুশোচনা হবে। পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের। আমরা সবাই ওদের পরিবার ও বন্ধুদের জন্য চিন্তিত।’তিনি বলেন, অধিকার রক্ষায় কৃষকদের শান্তিপূর্ণ প্রতিবাদের জন্য সব সময় পাশে থাকবে কানাডা। আমরা আলোচনায় বিশ্বাস রাখি। সে জন্যই এই উদ্বেগের বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষকে সরাসরি জানাব।’তবে এ বিষয়ে ভারত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা। প্রসঙ্গত ভারতজুড়ে কৃষকদের বিক্ষোভ এবং বিরোধী দলগুলোর অনুরোধ উপেক্ষা করে গত ২৭ সেপ্টেম্বর কৃষি সংস্কার সংক্রান্ত বিতর্কিত তিনটি বিল পাস হয়। এরপর থেকে কৃষি আইনটি বাতিলের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন দেশটির কৃষকরা। আইনটি প্রত্যাহারের দাবিতে সম্প্রতি মোদি সরকারের কৃষিনীতির বিরুদ্ধে আন্দোলনরত ভারতীয় কৃষকরা কার্যত দিল্লি ঘিরে ফেলেছেন।রাজধানীতে ঢোকার যে পাঁচটি প্রধান সড়ক আছে, তার মধ্যে দুটি পুরোপুরি এবং একটি আংশিকভাবে বন্ধ করে দিতে হয়েছে। বাকি দুটি ঢোকার সড়কেও কৃষক জমায়েত হয়েছেন।গত পাঁচদিন ধরে তারা দিল্লিতে আসার চেষ্টা করছেন। পুলিশের অবরোধ, লাঠি, কাঁদানে গ্যাস, জলকামান অগ্রাহ্য করে তারা দিল্লির সীমান্তে চলে এসেছেন। অনড় কৃষক নেতারাও। বলছেন, চার মাস টিকে থাকার রসদ নিয়েই আন্দোলনে নেমেছেন তারা।
1 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
2 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার
2 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র্যাব সদস্য ইমন আচার্য
2 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি
5 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা
5 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট
6 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির
2 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।