admin
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০
মৌলবাদীদের আস্ফালন কোনোভাবেই মেনে নেয়া হবে না-আফসার আজিজ
‘বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের স্থপতি। বঙ্গবন্ধুর ভাস্কর্য দেশের স্বাধীনতা ও ইতিহাসের অংশ। এই প্রজন্ম তার ভাস্কর্য দেখে তাকে জানতে আগ্রহী হবে এবং এর মাধ্যমে দেশের ইতিহাস-ঐতিহ্যসহ আত্মপরিচয়ও জানবে। বিএনপি জামাত মৌলবাদী গোষ্ঠী এই ভাস্কর্য পছন্দ করে না, তারা চায় না নতুন প্রজন্ম আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জ্ঞাত হোক। বাংলাদেশে মৌলবাদীদের এই আস্ফালনকে কোনোভাবেই মেনে নেয়া হবে না৷
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধীতার প্রতিবাদে আয়োজিত মানব বন্ধনে সভাপতির বক্তব্যে স্বেচ্ছাসেবকলীগ সিলেট জেলা সভাপতি আফসার আজিজ একথা বলেন। স্বেচ্ছাসেবকলীগ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আজ রোববার সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে এ মানব বন্ধন কর্মসূচী পালিত হয়। স্বেচ্ছাসেবকলীগ সিলেট জেলা সভাপতি আফসার আজিজের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকলীগ সিলেট মহানগর শাখা’র সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিটু’র পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগ সিলেট জেলা সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েস, সহসভাপতি শাহ নেওয়াজ, বনশ্রী দাস অপু, জলিল আহমদ লিটন, এম এ সামাদ, জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম শফিক, এস এ রশিদ, ডা. রকিবুল হাসান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান, এমদাদ রহমান, বদরুল হোসেন কামরান, সাংগঠনিক সম্পাদক রওনক আহমদ, ওয়ালীউল্লাহ বদরুল, সম্পাদক মন্ডলীর সদস্য কামরুল আই রাসেল, রুহুল আমিন তালুকদার, টিপু পুরকায়স্থ, সাইফউদ্দিন সাবের, জাবেদ আহমদ, বিকাশ অধিকারী, শাহাদত হোসেন সাহেদ, আতিকুল আম্বিয়া আতিক, রুহিন আহমদ, ফয়সল আহমদ ফাহাদ, মিজানুর রহমান মন্জু, মো. ওমর ফারুক ফরহাদ, ফয়সল আহমদ তালুকদার, সদস্য- আব্দুল মনাক, তাজুল লস্কর জুনেদ,আল সাদিক দুলাল, জাহাঙ্গীর আলম, এম এ সালাম, মুরাদ আহমদ প্রমূখ।-বিজ্ঞপ্তি
4 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
8 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
8 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
4 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
5 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
1 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
2 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
4 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন