admin
প্রকাশিত: 8:12 PM, November 30, 2020
নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদল এর প্রথম প্রয়াণ দিবস স্মরণে বাংলাদেশ জাসদ সিলেট জেলা ও মহানগরর উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় বক্তারা বলেছেন, স্বাধীনতার মূল্যবোধ, গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতার প্রশ্নে মইনুদ্দিন খান বাদল ছিলেন আপসহীন। তিনি কখনো এ ব্যাপারে আপস করেননি। দেশ-জাতির সংকটে তিনি বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
আজ সোমবার, ৩০ নভেম্বর বিকেল ৪টায় সিলেট চৌহাট্টাস্থ বাংলাদেশ জাসদ এর অস্থায়ী কার্যালয়ে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জাকির আহমদ।
স্মরণ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট মহানগর সভাপতি অধ্যাপক জাকির হোসেন, সাম্যবাদী দল জেলা সাধারণ সম্পাদক ধীরেন সিং, বাসদ মার্কসবাদী সিলেট জেলা আহবায়ক উজ্জ্বল রায়, বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর, বাংলাদেশ জাসদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক নাজাত কবীর, সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল হোসেন, বাংলাদেশ জাসদ জেলা সাধারণ সম্পাদক এডভোকেট ছয়ফুল আলম, মহানগর নেতা কামাল পাশা, কুলাউড়ায় ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান, ৮০ দশকের আমেরিকা প্রবাসী জাহাঙ্গীর ভূঁইয়া, শ্রমিক নেতা মো: আব্দুল আহাদ প্রমূখ।
সভাপতির এডভোকেট জাকির আহমদ বলেন, জননেতা মঈনুদ্দিন খান বাদল ছিলেন আপসহীন নেতা। তিনি কখনও মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের সাথে আপোস করেননি। অথচ আজ ক্ষমতায় থাকার-যাওয়ার জন্য রাজনীতি থেকে আর্দশ নির্বাসন দেওয়া হচ্ছে।
বক্তারা বলেন, মঈনুদ্দিন খান বাদল চট্টগ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা সেই সময় উচ্চ পদস্থ পুলিশ অফিসার ছিলেন। পাকিস্তান আমলেই সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন এবং ছয় দফা ও ১১ দফা নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন তিনি। মুক্তিযুদ্ধের শুরুতে প্রতিরোধ আন্দোলনে এবং মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেন। স্বাধীনতার পর শোষণহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ গঠন করেন। তিনি বহুবার কারাভোগ, পুলিশি নির্যাতনের শিকার হন। তিনি সব সময় মনে করতেন সাম্য, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গরিব মানুষের মুক্তিতে সমাজতন্ত্রের বিকল্প নেই। সে লক্ষ্যে তিনি আজীবন কাজ করে গেছেন।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়