editor
প্রকাশিত: 11:07 AM, November 22, 2026
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তর, চাকরির স্থায়িত্ব এবং সরকারি গ্রেড অনুযায়ী বেতন-ভাতা নিশ্চিত করার দাবি জানিয়েছে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসব দাবি জানানো হয়।
সংগঠনের ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা মো. সেলিম জাফর খানের সভাপতিত্বে এবং ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ফাউন্ডেশনের মহাসচিব মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী।
বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন পরিচালিত ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ ১৯৯৩ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকে এ কার্যক্রম দেশের প্রত্যন্ত অঞ্চলে শিশুদের প্রাথমিক শিক্ষা, পবিত্র কোরআন শিক্ষা এবং নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমানে প্রকল্পটি অষ্টম পর্যায়ে চলমান রয়েছে।
তাঁরা আরও বলেন, দীর্ঘদিন ধরে অত্যন্ত স্বল্প সম্মানীতে দায়িত্ব পালন করেও এ কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকারসহ সংশ্লিষ্ট জনবল চাকরির স্থায়িত্ব, আর্থিক নিরাপত্তা এবং সরকারি বেতন কাঠামোর সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। অথচ শিক্ষা বিস্তারের পাশাপাশি সরকারের বিভিন্ন সামাজিক সচেতনতামূলক ও জনকল্যাণমূলক বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে তাঁরা অগ্রণী ভূমিকা পালন করছেন।
অনুষ্ঠানে চার দফা দাবি সংবলিত একটি আবেদনপত্র উপস্থাপন করা হয়। দাবিগুলো হলো—
১. মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম দ্রুত রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে।
২. শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট জনবলকে সরকারি গ্রেড অনুযায়ী বেতন-ভাতা প্রদান করতে হবে।
৩. দীর্ঘদিন ধরে কর্মরত শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকারসহ সংশ্লিষ্ট জনবলের চাকরির স্থায়িত্ব ও কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৪. উত্থাপিত দাবিগুলো জাতীয় সংসদে উপস্থাপন এবং বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণে কার্যকর ভূমিকা রাখতে হবে।
ফাউন্ডেশনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকারের সংশ্লিষ্ট মহল বিষয়গুলোর গুরুত্ব বিবেচনা করে দীর্ঘদিনের এ ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। এতে হাজারো শিক্ষক-কর্মচারীর দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর হবে এবং মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হাসান, দপ্তর সম্পাদক অধ্যক্ষ মো. এনায়েত হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা. রেশমা বেগম, সিলেট বিভাগীয় সভাপতি কে. এম. মিনহাজ উদ্দিন, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাওলানা মো. মাসুদ মিয়া, রংপুর বিভাগীয় সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা মো. আবুল বাসার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল আজিজ শরিফ, ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম কিশোরগঞ্জীসহ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের