editor
প্রকাশিত: 4:06 PM, November 2, 2022
ডিএসএস ডেস্ক:: সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলা চত্বরে এডিবির বরাদ্দ থেকে কোন প্রকার টেন্ডার ছাড়াই কোটেশনের মাধ্যমে ১০ লাখ টাকা ব্যয় দেখিয়ে মাত্র ৩ লাখ টাকায় জাতির জনকের ছবি বাদ দিয়ে স্থানীয় এমপি রতন ও তার ভাই ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুকনের ছবি ব্যবহার করায় প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠেছে পুরো জেলা ও বিভিন্ন উপজেলার দলীয় নেতাকর্মীদের মাঝে।
মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ম্যুরালের ডিজাইন লঙ্ঘনকারীদের শাস্তির দাবি জানিয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাজেদা আহমেদ স্মারকলিপিটি প্রদান করেন। স্মারকলিপির অনুলিপি দেয়া হয়েছে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সুনামগঞ্জ জেলা প্রশাসক, জেলা আওয়ামী লীগ সভাপতি, সম্পাদক ও মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি সম্পাদক বরাবরে।
স্মারকলিপির ২নং কলামে সাজেদা আহমেদ প্রধানমন্ত্রীর ম্যুরালকে বিকৃত করে প্রধানমন্ত্রীর ম্যুরালে রতন-রোকন ভ্রাতৃযুগলের প্রতিকৃতিসম্বলিত ত্রয়ী ম্যুরাল নির্মাণ করে প্রধানমন্ত্রীকে হেয়প্রতিপন্ন করার ধৃষ্টতা প্রদর্শনকারীদের আইনি প্রক্রিয়ায় শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ নিয়ে দলীয় নেতা-কর্মীদের তীব্র সামালোচনার মুখে পড়েছেন এমপি রতন ও তার সহোদর ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন।
বুধবার (২ নভেম্বর) বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়। জাতির জনকের ছবি বাদ দিয়ে সরকারি টাকায় নির্মিত বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ম্যুরালে এমপি রতন ও তার ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকনের ছবি- বিষয়টি ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠে। ইতিপূর্বেও নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সুনামগঞ্জ-১ আসনের বিতর্কিত এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন আবারও সমালোচনার শীর্ষে উঠেছেন সুনামগঞ্জে।
সাজেদা আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন না করেই এ ত্রয়ী ম্যুরালটি স্থাপনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গুরুত্বহীন করার অপচেষ্টাকারীদের আইনানুগ শাস্তির দাবি জানাচ্ছি। সেই সাথে প্রধানমন্ত্রীর ম্যুরালকেও বিকৃত করে রতন-রুকন ভ্রাতৃযুগলের প্রতিকৃতিসম্বলিত ত্রয়ী মুর্যাল নির্মাণ করেও প্রধানমন্ত্রীকে হেয়প্রতিপন্ন করার ধৃষ্টতা প্রদর্শনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলীয় নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা, নিন্দা ও সমালোচনার ঝড় বইছে।’
মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ দে বলেন, ‘জাতির জনকের ছবি বাদ দিয়ে স্থানীয় এমপি ও তার ভাই অন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুকনের ছবি ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে বঙ্গবন্ধুকে তিরস্কারকারী এমপি রতন তার ভাই রুকনের ছবি সরানোসহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
বুধবার (২ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুর ম্যুরালে দুই ভাইয়ের ছবি স্থাপনের কোন অনুমতি নেয়া হয়নি। বঙ্গবন্ধুর সাথে কোন কারো কোনো তুলনা হয় না। বঙ্গবন্ধুর ম্যুরালের সাথে অন্য কারো ছবি দেয়া যাবে না। বিষয়টি আমার জানা নেই, এখন জানলাম। খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।’
ডিএসএস/২ নভেম্বর/ পিভি
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির