editor
প্রকাশিত: 10:42 AM, August 18, 2024
সংযুক্ত আরব আমিরাতে পর্দা নামছে ‘মিস অ্যান্ড মিসেস ইউনিভার্স মিডল ইস্ট ২০২৪’ এর চূড়ান্ত পর্বের। আজ (১৮ আগস্ট) দেশটির রাস আল খাইমায় অনুষ্ঠিত হবে এই আসর। এদিন আরব সাগর তীরের এই আয়োজনে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বিশ্বের ৫০টি দেশের ১০০ জন প্রতিযোগী। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের মেয়ে নাসরিন সুলতানা কুইন।
জানা গেছে, পাবলিক ভোটের মাধ্যমে প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। ভোটের দিক থেকে নাসরিনের অবস্থান রয়েছে প্রথম স্থানে। একেকটি ভোট দিতে ভোটারদের খরচ হচ্ছে ১০ দিরহাম করে। একজন দিতে পারবেন সর্বোচ্চ দশটি ভোট। মধ্যপ্রাচ্যে দেশি ভোটারদের আশা, চূড়ান্ত ফলাফলে বাংলাদেশি এই প্রতিযোগী বিজয় ছিনিয়ে আনবেন।
নাসরিন গণমাধ্যমকে জানান, রোববার অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের জন্য গত ছয় মাস থেকে গ্রুমিং সেশনে নিজেকে তৈরি করেছি। চূড়ান্ত বিজয়ের জন্য শতভাগ আশাবাদী। আমার বিশ্বাস, আমি বিজয়ী হব।
নাসরিন আরও জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে তিনি সারা বিশ্বের কাছে বাংলাদেশকে উপস্থাপন করতে চান। শিশু অধিকার নিয়ে কাজ করতে চান তিনি। সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া ছাত্র নাগরিক আন্দোলনে শিশুদের হত্যাকে অত্যন্ত নৃশংস এবং অমানবিক বলে উল্লেখ করেন নাসরিন। এ ছাড়াও ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন জায়গায় যেখানে অমানবিকভাবে শিশুদের ওপর নির্যাতন ও বর্বরতা চালানো হচ্ছে তাদের পাশে দাঁড়াতে চান এই প্রতিযোগী।
সরকারি কৌঁসুলি (পিপি) ও অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) হিসেবে নিয়োগপ্রাপ্ত বিয়ানীবাজারের চার কৃতি আইনজীবীকে সংবর্ধনা দিয়েছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৭
আক্তার হোসেন: নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা
স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ
স্টাফ রিপোর্টার: সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে
সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায়