editor

প্রকাশিত: 9:01 PM, October 15, 2026

ব্যবসার প্রসারে আরএফএল সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে: পিপি অ্যাডভোকেট মোমিন

বালুচরে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন

ব্যবসার প্রসারে আরএফএল সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে: পিপি অ্যাডভোকেট মোমিন

সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায় বালুচর নয়াবাজার এলাকার মাদানী মার্কেটে (কৃষি ভার্সিটি রোড) ফিতা ও কেক কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে শোরুমটির উদ্বোধন করেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।

এসময় তিনি বলেন, সিলেটের উন্নয়ন ও ব্যবসার প্রসারে মানসম্মত পণ্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে আরএফএল দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। বালুচরের মতো গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় এলাকায় এ ধরনের শোরুম চালু হওয়ায় স্থানীয় ক্রেতারা এখন হাতের কাছেই আরএফএলের উন্নতমানের পণ্যসমূহ কেনাকাটার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি মইনুল ইসলাম, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ সেলু।

অনুষ্ঠানে মেসার্স সুমন অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. সুমন আহমদসহ স্থানীয় বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী প্রতিনিধি এবং বিপুল সংখ্যক ক্রেতাসাধারণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং ব্যবসার উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Sharing is caring!

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

ব্যবসার প্রসারে আরএফএল সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে: পিপি অ্যাডভোকেট মোমিন

ব্যবসার প্রসারে আরএফএল সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে: পিপি অ্যাডভোকেট মোমিন

সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায়

প্রতিদানের আশা না করে মানুষের পাশে দাঁড়ানোর প্রস্তুতিই  সবচেয়ে বড় পাওয়া: ব্যারিষ্টার এম. এ. সালাম

প্রতিদানের আশা না করে মানুষের পাশে দাঁড়ানোর প্রস্তুতিই সবচেয়ে বড় পাওয়া: ব্যারিষ্টার এম. এ. সালাম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম. এ. সালাম বলেছেন, আপনারা যারা রেড ক্রিসেন্টের পতাকাতলে এসেছেন, আপনারা কখনো মনে করবেন

গ্রীনহিল স্টেট কলেজে  একাদশের নবীনবরণ সম্পন্ন

গ্রীনহিল স্টেট কলেজে একাদশের নবীনবরণ সম্পন্ন

সিলেট নগরীর শিবগঞ্জ ফরহাদ খাঁ পুলস্থ গ্রীনহিল স্টেট কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উপহার বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উপহার বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার

পূজার ছুটিকে এসএসসি পরীক্ষার প্রস্তুতির সময় হিসেবে কাজে লাগানোর আহ্বান অধ্যক্ষের

পূজার ছুটিকে এসএসসি পরীক্ষার প্রস্তুতির সময় হিসেবে কাজে লাগানোর আহ্বান অধ্যক্ষের

দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে স্কলার্সহোম মেজরটিলা কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে মতবিনিময়

পূর্ব লন্ডনে যুক্তরাজ্য জিয়া মঞ্চের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পূর্ব লন্ডনে যুক্তরাজ্য জিয়া মঞ্চের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য শাখা জিয়া মঞ্চের উদ্যোগে নবগঠিত (আংশিক) কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পূর্ব লন্ডনের স্থানীয় একটি

যুক্তরাষ্ট্রে বসে গোলাপগঞ্জকে অস্থিতিশীল করার পাঁয়তারা আওয়ামী লীগ নেতা জাবেদের

যুক্তরাষ্ট্রে বসে গোলাপগঞ্জকে অস্থিতিশীল করার পাঁয়তারা আওয়ামী লীগ নেতা জাবেদের

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিলেটের গোলাপগঞ্জে শহীদ হন ৭ জন। সিলেটের মধ্যে সবচেয়ে উত্তাল ছিল এই উপজেলা। বিপ্লবোত্তর বাংলাদেশ থেকে আওয়ামী

সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব পদ নিয়ে জোর লবিং

সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব পদ নিয়ে জোর লবিং

সিলেট জেলা বিএনপি’র নতুন কমিটির দায়িত্ব পেতে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ ও তদবিরে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয় শীর্ষ ও পদপ্রত্যাশী নেতারা।