admin

প্রকাশিত: 2:45 PM, October 22, 2025

মনোনয়ন নিয়ে মিলন-মিজানের হাড্ডাহাড্ডি লড়াই

ইসলামী দলগুলো প্রচারণায় সক্রিয়

মনোনয়ন নিয়ে মিলন-মিজানের হাড্ডাহাড্ডি লড়াই

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ-৫ আসন নিয়ে রাজনৈতিক অঙ্গনে জমে উঠেছে উত্তেজনা। জেলার শিল্পনগরী খ্যাত ছাতক ও সীমান্তবর্তী দোয়ারাবাজার উপজেলা নিয়ে এ আসনটি গঠিত। এ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে শুরু হয়েছে তীব্র নির্বাচনী তৎপরতা। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৮ হাজার ১০০ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৭০৫ জন, নারী ভোটার ২ লাখ ৩৯ হাজার ৩৯৪ জন এবং হিজড়া ভোটার সংখ্যা ১ জন।
জানা যায়, সুনামগঞ্জ-৫ আসনের রাজনীতি সব সময়ই রঙিন ও বৈচিত্র্যময়। ১৯৮৬ সালে জাতীয় পার্টির প্রার্থী আবুল হাসনাত মো. আবদুুল হাই প্রথমবার নির্বাচিত হন, ১৯৮৮ সালে জয়ী হন জাসদ প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন, ১৯৯১ সালে জাতীয় পার্টি (এরশাদ) প্রার্থী আবদুল মজিদ নির্বাচিত হন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবারও বিজয়ী হন কলিম উদ্দিন আহমেদ মিলন। তবে, একই বছরের জুন নির্বাচনের পর থেকে আওয়ামী লীগের প্রার্থী মুহিবুর রহমান মানিক নির্বাচিত হয়ে দীর্ঘদিন এ আসনটিতে আধিপত্য বিস্তার ধরে রাখেন। মানিক ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে পরপর চারবার জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে, ৫ই আগস্টের পর চলমান রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে আওয়ামী সরকার পতনের পর মুহিবুর রহমান মানিক এখন কার্যত মাঠের বাইরে চলে গেছেন। ফলে এ আসনটি পুনরুদ্ধারের লড়াইয়ে বিএনপি, জামায়াত, খেলাফত মজলিস, জমিয়তসহ ইসলামী দলগুলোর প্রার্থীরা আলোচনায় সরব রয়েছেন। তবে, এ আসনে এনসিপি’র কোনো প্রার্থীকে এখন পর্যন্ত মাঠে প্রচারণায় দেখা যায়নি।
এ আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বিএনপি’র দলীয় মনোনয়ন পেতে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই হেভিওয়েট নেতা। তারা হলেন- জেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন এবং কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান।
স্থানীয় ভোটাররা জানান, মিলন-মিজান দু’জনই দীর্ঘদিন রাজনৈতিক মাঠে সক্রিয় থেকে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে জনপ্রিয়তা ধরে রেখেছেন। মনোনয়নপ্রত্যাশী দুই শীর্ষ নেতার অনুসারীরাও সমানভাবে মাঠে কাজ করছেন। ফলে দলীয় মনোনয়ন পেতে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত মিলন-মিজান মরিয়া হয়ে উঠেছেন। এছাড়া দু’জনের অনুসারীরাও মাঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে উত্তাপ ছড়াচ্ছেন। দীর্ঘদিন পর আওয়ামী লীগ প্রভাবমুক্ত এবারের নির্বাচনে এ আসনে বিএনপি, জামায়াত ও ইসলামী জোটের মধ্যে ত্রিমুখী লড়াই হতে পারে।
এখানে বিএনপি ছাড়াও মাঠে সক্রিয় রয়েছেন জামায়াত ইসলামীসহ বিভিন্ন দলের প্রার্থীরা। তারা হলেন, জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী সিলেট মহানগর জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা আবদুল কাদির, খেলাফত মজলিসের (মামুনুল হক) মনোনীত প্রার্থী মাওলানা সাদিক সালিম, জমিয়ত উলামায়ে ইসলামের মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল হক। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন জাহাঙ্গীর আলম। সরজমিন গিয়ে দেখা গেছে, এ আসনে দিন যত ঘনিয়ে আসছে ততই ভোটের মাঠে উত্তাপ বাড়ছে। দোয়ারাবাজার ও ছাতক উপজেলার চা দোকান, পাড়া-মহল্লা, বাজারসহ সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে এখন নির্বাচনী আলাপ-আলোচনাই মুখ্য বিষয়। বিএনপি’র দুই শীর্ষ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা যেমন জনমনে কৌতূহল তৈরি করেছে, তেমনি ইসলামী দলগুলোর একাধিক প্রার্থী মাঠে থাকায় ভোটের হিসাবেও পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের