editor
প্রকাশিত: 2:30 PM, April 11, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগে থামছে না করোনায় প্রাণহানী। মহামারি করোনায় আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছেন আরও ২ জন। আর ২৪ ঘন্টায় আক্রান্ত সনাক্ত হয়েছেন ১৪৩ জন। যার মধ্যে ৭৬ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৪৯ জন। রবিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১৪৩ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৭৬ জন, হবিগঞ্জের ২৫ জন, সুনামগঞ্জে ৭ জন, মৌলভীবাজারে ১৩ জন ও ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী ২২ জনের করোনা সনাক্ত হয়।নতুন এই ১৪৩ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৭৬ জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৫০ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬৩১ জন, হবিগঞ্জে ২ হাজার ১৪৭ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১৪৮ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।।গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৯ জন। এরমধ্যে সিলেট জেলার ৩৪ জন, সুনামগঞ্জে ১৪ জন ও মৌলভীবাজারে আরও ১ জন সুস্থ হয়েছেন। আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৭৪৮ জন। এর মধ্যে সিলেট জেলার ১০ হাজার ৫৪১ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৫৫২ জন, হবিগঞ্জে ১ হাজার ৭২১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৩৪ জন সুস্থ হয়েছেন।গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮১ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৭০ জন, হবিগঞ্জে ৭ জন, মৌলভীবাজারে ৪ জন।গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে ২ জন মারা গেছেন তারা সিলেট জেলার বাসিন্দা। সেই সাথে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩০১ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৩২ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৫ জন রয়েছে
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়